ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

দেশেই আছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপাকসে


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১২-৭-২০২২ দুপুর ১০:৫

দেশেই আছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। বিষয়টি স্পষ্ট করলেন খোদ স্পিকার মাহিন্দা ইয়াপা। বিক্ষোভের মুখে পালিয়ে যান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। রাজধানী কলম্বোতে তার সরকারি বাসভবনে বিক্ষোভকারীদের হামলার পর সেটি ছেড়ে পালিয়ে যান তিনি। এতদিন তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।

সরকারি এক সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে লুকিয়ে রয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া। দেশ ছাড়ার চেষ্টা করছেন এমন গুঞ্জনও ছড়ায়। তবে এবার স্পিকার জানালেন তিনি দেশেই আছেন।

দেশটির স্পিকার মাহিন্দা ইয়াপা বলেছেন, দেশেই আছেন গোতাবায়া। তার মন্তব্য বিকৃত করা হয়েছে। এর আগে স্পিকার মাহিন্দা ইয়াপা বলেছিলেন যে প্রেসিডেন্ট একটি ‘কাছের’ দেশে চলে গেছেন। পরে তিনি ভুল করেছেন বলে বক্তব্য প্রত্যাহার করে নেন।

বেশকিছু গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, প্রেসিডেন্ট প্রাসাদ ছেড়ে শনিবার একটি জাহাজে চড়েছিলেন এবং ফিরে আসার আগে শ্রীলঙ্কার জলসীমায় ছিলেন। বুধবার পদত্যাগের পরপরই তিনি শ্রীলঙ্কা ত্যাগ করবেন বলে ধারণা করা হচ্ছে।

শনিবার পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের পর হাজার হাজার বিক্ষোভকারী একসঙ্গে প্রেসিডেন্ট প্যালেসে ঢুকে পড়লে পালিয়ে যান রাজাপাকসে। টিয়ার গ্যাস ও জল কামান ব্যবহার করা হলেও আন্দোলনকারীদের থামাতে ব্যর্থ হয় আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

জামান / জামান

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি