যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণে ইউক্রেন সফর করলেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী
ইউক্রেনে চলমান যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণে দেশটি সফর করেছেন নেদারল্যান্ডসসের প্রধানমন্ত্রী মার্ক রাটে। এসময় তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন।
আলজাজিরা জানায়, এক টুইট পোস্টে নেদারল্যান্ডসসের প্রধানমন্ত্রী কিছু ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যায়, তিনি জেলেনস্কির সঙ্গে বৈঠকের পাশাপাশি রুশ হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসাবশেষ দেখছেন।
এ সময় প্রধানমন্ত্রী জানান, তিনি ইউক্রেনের বিভিন্ন স্থান ভ্রমণ করেছেন। রুশ সেনাদের হামলায় সেখানে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এ ধরনের ঘটনার জন্য তিনি মর্মাহত।
এ ছাড়া চলতি সপ্তাহে হেগে একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে রুশ হামলায় ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার নিশ্চিতে আলোচনা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। ওই সম্মেলনটি নেদারল্যান্ডস সরকার, আন্তর্জাতিক অপরাধ আদালত এবং ইউরোপীয় কমিশন যৌথভাবে আয়োজন করছে।
অন্যদিকে জেলেনস্কি সাংবাদিকদের জানান, অস্ত্র সরবরাহের বিষয়ে নেদারল্যান্ডসসের প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি আলোচনা করেছেন। তবে কিভাবে অস্ত্র সরবরাহ করা হবে সে বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি তিনি। কারণ, অস্ত্র সরবরাহের বিষয়ে বিস্তারিত জানালে রাশিয়া পূর্বপ্রস্তুতি নিতে পারবে। কিন্তু তিনি তা চান না। বরং রাশিয়াকে সারপ্রাইজ দিতে চান তিনি।
জামান / জামান
‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’
শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?
আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী
ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট
ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড
হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর
যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র
ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী
‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে