বিশ্বজুড়ে ফের ঊর্ধ্বমুখী করোনায় সংক্রমণ-মৃত্যু
চলতি সপ্তাহের শুরুর দিকে করোনায় বিশ্বজুড়ে দৈনিক সংক্রমণ ৫ লাখের কম ও মৃত্যু ১ হাজারের নিচে থাকলেও সোমবার থেকে তা ফের ঊর্ধ্বমুখী হওয়া শুরু করেছে। এ দিন বিশ্বজুড়ে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৫ লাখ ৬৯ হাজার ৬৫২ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ১ হাজার ১৩৭ জনের।
এছাড়া সোমবার করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৮ লাখ ২৮ হাজার ৩৮২ জন। মহামারীর শুরু থেকে করোনায় দৈনিক আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবাসাইট ওয়ার্ল্ডোমিটার্স জানিয়েছে এসব তথ্য।
ওয়েবসাইটটির চার্ট অনুযায়ী, সোমবার বিশ্বে দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে ছিল জার্মানি। দেশটিতে এদিন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৭২৯ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মারা গেছেন ১৬৫ জন।
বিশ্বের আরও যেসব দেশে দৈনিক সংক্রমণ-মৃত্যুর উচ্চ হার দেখা গেছে, সেসব দেশ হলো ব্রাজিল(মৃত ১৫৫ জন, নতুন আক্রান্ত ৪৪ হাজার ৪৩ জন), ইতালি (মৃত ১২৭ জন, নতুন আক্রান্ত ৩৭ হাজার ৭৫৬ জন), যুক্তরাষ্ট্র (মৃত ১২২ জন, নতুন আক্রান্ত ৫৭ হাজার ৯৭০ জন), ফ্রান্স (মৃত ১০৮ জন, নতুন আক্রান্ত ২৪ হাজার ৩৪৭ জন) এবং জাপান (নতুন আক্রান্ত ৫০ হাজার ৯১৮ জন, মৃত ১০ জন)।
বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ কোটি ৭ লাখ ৪৪ হাজার ১০২ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ২ কোটি ৭ লাখ ৫ হাজার ৯৪৪ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৩৮ হাজার ১৫৮ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।
তারপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
কিন্তু তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় অবশেষে ওই বছরের ১১ মার্চ করোনাকে মহামারী হিসেবে ঘোষণা করে ডব্লিউএইচও।
আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, মহামারী শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫৬ কোটি ১৭ লাখ ৮৫ হাজার ৯৬১ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬৩ লাখ ৭৪ হাজার ৭৬৩ জনের।
গত আড়াই বছরে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৫৩ কোটি ৪৬ লাখ ৬৭ হাজার ৯৬ জন।
জামান / জামান
ইরানের সঙ্গে ব্যবসা করা দেশকেও কঠোর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের
ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান’ ঘোষণা ট্রাম্পের
কলকাতায় আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেছে
নভেম্বরে কিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প
ভেনেজুয়েলার অর্ধেকের বেশি তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু
শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত
তারেক রহমানের ভারত সফরে খুলতে পারে সম্পর্কের ‘নতুন দুয়ার’
ইউক্রেনকে ড্রোন সরবরাহ, যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার
হামাস অস্ত্র না ছাড়লে গাজা পুনর্গঠন শুরু হবে না: ট্রাম্পের জামাতা
বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত
ইরান নিয়ে দ্বিমত: দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভাটা স্পষ্ট