শিনজো আবের শেষকৃত্য অনুষ্ঠিত
রাষ্ট্রীয় মর্যাদার মধ্যদিয়ে সম্পন্ন হলো হত্যাকাণ্ডের শিকার জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্য অনুষ্ঠান। স্থানীয় সময় মঙ্গলবার (১২ জুলাই) টোকিওর জোজোজি মন্দিরে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
গত শুক্রবার(৮ জুলাই) দেশটির নারা শহরে একটি রাজনৈতিক প্রচারণায় বক্তব্য দেয়ার সময় তাকে গুলি করে হত্যা করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, মোটর শোভাযাত্রার মাধ্যমে আবের মরদেহ তার বাড়িতে নিয়ে আসা হয়।
এদিকে, আবের হত্যাকাণ্ডের ঘটনায় তাৎসুইয়া ইয়ামাগামি (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি আবেকে গুলি করার কথা স্বীকার করেছেন।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সোমবার রাতভর শিনজো আবের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
জাপানের সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শিনজো আবে। বন্দুক সহিংসতা যে দেশে বিরল, সেই দেশে ৬৭ বছরের প্রখ্যাত রাজনীতিবিদকে হত্যার ঘটনায় হতবাক হয়ে পড়েছেন সবাই। গুলিবিদ্ধ হওয়ার সময় নিজের পুরনো দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) এক প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন শিনজো আবে।
জামান / জামান
‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’
শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?
আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী
ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট
ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড
হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর
যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র
ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী
‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে