কুতুবদিয়ায় জান-মাল রক্ষায় মানববন্ধন
কক্সবাজারের কুতুবদিয়ায় ভূমিদস্যু ও সন্ত্রাসীদের কবল থেকে জান-মাল রক্ষার জন্য আইনী সুরক্ষার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার। সোমবার সন্ধ্যায় উপজেলার বড়ঘোপ সমুদ্র সৈকতের মুক্তমঞ্চে এ মানববন্ধনের আয়োজন করে মাতবর পাড়ার মরহুম গোলাম কদ্দুছ চৌধুরী ও মরহুম গোলাম রশীদ চৌধুরীর পরিবারের সদস্যরা।
মানববন্ধনে সম্ভ্রান্ত ওই পরিবারের প্রায় শতাধিক নারী-পুরুষ অংশ নেয়। এসময় পরিবারের সদস্যদের পক্ষ থেকে আদিলুল হক চৌধুরী, প্রভাষক আলিমুল হক চৌধুরী, আমিরুল হক চৌধুরী ও রাদিয়া আজিজ চৌধুরী বক্তব্য রাখেন।
বিষয়টি লিখিত ভাবে থানা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে অবহিত করে রাতে বড়ঘোপ বাজারে বেলাভূমি রেষ্ট্ররেন্টের হলরুমে স্থানীয় সংবাদকর্মীদের নিয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আদিলুল হক চৌধুরী।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের বাপ-দাদার পারিবারিক ভোগদখলীয় সম্পত্তি বাবুল কাদের ,সাহাবুদ্দিন সহ একাধিক ব্যক্তি ভূমিদস্যুতার আশ্রয় নিয়ে জবরদখল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কয়েকজন চাষিকে উচ্ছেদকরে জমি দখলের চেষ্টা করে যাচ্ছেন সন্ত্রাসীরা। পারিবারিক বিষয়টি টেবিলে বসে সমাধানের পথ খোলা রয়েছে। কিন্তু ভূমিদস্যুরা ক্ষমতার অপব্যবহার ও পেশিশক্তির প্রভাব খাটিয়ে জবরদখলের ষড়যন্ত্রে লিপ্ত হওয়ায় খুন-খারাবির আশঙ্কা রয়েছে। ফলে এলাকার শান্তি শৃংখলা ক্রমেই অবনতি সহ বড় ধরণের সংঘর্ষের আশংকা
করছি। প্রশাসনের কাছে জান-মাল রক্ষায় আইনী সুরক্ষার দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের অন্যান্য সদস্যরাও সাংবাদিকদের কাছে তাদের মতামত তুলে ধরেন। এসময় জমি চাষাবাদকারী চাষিরাও উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা
Link Copied