ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

মহামারী কোথাও শেষ হয়নি : বিশ্ব স্বাস্থ্য সংস্থা


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৩-৭-২০২২ দুপুর ১০:৪

নতুন করে দেশে দেশে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসুস সতর্ক করে দিয়ে বলেছেন, করোনা মহামারী কোথাও শেষ হয়নি।

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, করোনাভাইরাসের সংক্রমণ বিশ্বের বিভিন্ন জায়গায় দ্রুত বিস্তৃত হচ্ছে। এতে করে স্বাস্থ্য ব্যবস্থা ও স্বাস্থ্যকর্মীদের ওপর আরও চাপ সৃষ্টি করছে। স্থানীয় সময় মঙ্গলবার (১২ জুলাই) জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দফতরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বলেন, ভাইরাসকে আমাদের পিছনে ধাক্কা দিয়ে অবশ্যই অগ্রসর হতে হবে। তবে আমরা মহামারীর শুরুর তুলনায় অনেক ভালো অবস্থানে রয়েছি। এখন আমাদের কাছে নিরাপদ এবং কার্যকর সরঞ্জাম রয়েছে। যা সংক্রমণ, হাসপাতালে ভর্তি ও মৃত্যু প্রতিরোধ করে।

এদিকে, করোনা ইস্যুতে ডব্লিউএইচওর জরুরি কর্মসূচির প্রধান মাইকেল রায়ান বলেছেন, গত দুই সপ্তাহে বিশ্বব্যাপী কোভিড কেস ৩০ শতাংশ বেড়েছে, যা মূলত ওমিক্রনের সাব-ভেরিয়েন্ট বিএ৪ ও বিএ৫ এর কারণে। 

জামান / জামান

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি