সরকারি চালবোঝাই ট্রাক নিখোঁজ, থানায় জিডি
নগরের দেওয়ানহাট কেন্দ্রীয় খাদ্য সরবরাহ কেন্দ্র (সিএসডি) থেকে নিখোঁজ হয়ে গেছে সরকারি চাল বোঝাই ট্রাক। এ ঘটনায় সিএমপির ডবলমুরিং থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছে চট্টগ্রাম বিভাগীয় খাদ্য নিয়ন্ত্রকের দপ্তরের (ডিআরটিসির) নিবন্ধিত মেসার্স হারুন এন্টারপ্রাইজ নামক একটি পরিবহন ঠিকাদারী প্রতিষ্ঠান। মো. সেলিম উদ্দিন নামক এক যুবক নিজেকে এ প্রতিষ্ঠানের প্রাধিকারপ্রাপ্ত প্রতিনিধি উল্লেখ করে এ জিডি করেন।
সংশ্লিষ্টদের অভিযোগ, সরকারি চাল বোঝাই ট্রাক উধাও হয়ে যাওয়ার ঘটনায় থানায় জিডি করার পর আটদিন গত হতে চলেছে। তবে পুলিশ গত আট দিনেও সন্ধান দিতে পারেনি।
জিডিতে সেলিম উদ্দিন জানায়, চট্টগ্রাম খাদ্য নিয়ন্ত্রকের (আরসিফুড) দপ্তর ২৭ জুন ৩৭৬৯ নম্বর স্মারকে নগরের দেওয়ানহাট সিএসডি থেকে রাঙামাটি এলএসডির অনুকূলে ১৫ মেট্রিক টন আতপ চাল পরিবহন বরাদ্দপত্র জারি করেছেন। এ চাল পরিবহনে ২৭ জুন সন্ধ্যার পর ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রাধিকার প্রাপ্ত প্রতিনিধি মো. সেলিম নগরের কদমতলীর জনৈক মঈন উদ্দিনের মাধ্যমে একটি ট্রাক (ঝিনাইদহ-ট-১১-১০১১) ভাড়া করেন।
জিডির ভাষ্য, আরসি ফুডের বরাদ্দপত্র অনুসারে নগরের দেওয়ানহাট সিএসডি থেকে গত ২৮ জুন ওই ট্রাকে ৩০৩ বস্তা (১৫ মে.ট.) আতপ চাল বোঝাই করে ৩৬০৩০২৮ নং ভি-ভয়েজসহ রাঙামাটির এলএসডির উদ্যেশ্যে পাঠানো হয়। স্বাভাবিকভাবে ট্রাকটি ২৯ জুন গন্তব্যে পৌঁচার কথা থাকলেও জেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান তা পৌঁছেনি।
উল্লেখ্য : কালো বাজারে পাচারকৃত চাল বোঝাই একটি ট্রাক সিলগালা হয়ে ঠাঁই দাঁড়িয়ে আছে বাকলিয়া থানার আঙ্গিনায়। গত ২৮ জুন দিনগত রাতে নগরের বাকলিয়া রাজাখালীতে খালাসের সময় চাল বোঝাই ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলাও হয়েছে। কারাগারে পাঠানো হয়েছে ওই ট্রাকের চালককে। তবে রহস্যজনক কারণে সরকারি চাল আত্মসাতকারী যুবলীগ নেতা বেলাল উদ্দিন ও তার ভাই হেলাল উদ্দিনকে চালবোঝাই ট্রাকসহ আটক করে ফের ছেড়ে দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ