ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

গোয়ালন্দে মৃধাডাঙ্গা গ্রামে মিনিবার ফুটবল প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ১৩-৭-২০২২ দুপুর ২:৫৮

‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, সবার প্রিয় ফুটবল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন এলাকার দিরাজতুল্লা মৃধাডাঙ্গা ফুটবল একাদশের আয়োজনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফুটবল  টুর্নামেন্টের ফাইনাল খেলা মঙ্গলবার (১২ জুলাই)  বিকেল ৪টায় মৃধাডাঙ্গা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণকারী দুল দুটি হলো- মৃধাডাঙ্গা ডেনজার সেভেন একাদশ বনাম মৃধাডাঙ্গা ভাই ভাই একাদশ।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও  গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোস্তফা মুন্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য মো. ইউনুস মোল্লা। 
 
খেলাটি উদ্বোধন  করেন গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র  ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন রনি।
 
মিনিবার ফুটবল প্রিমিয়ার লিগ আয়োজন করেন- উক্ত এলাকার যুবসমাজের অহংকার জহুরুল ইসলাম পাপ্পু মৃধা, প্লাবন আল রেজা, ইখতিয়ার মৃধা, জাকির বেপারী, শিপন মৃধা প্রমুখ।
 
মিনিবার ফুটবল টুর্নামেন্টে ১ গোলে বিজয় লাভ করে মৃধাডাঙ্গা ভাই ভাই একাদশ। রানার্সআপ হয় মৃধাডাঙ্গা ডেনজার সেভেন একাদশ।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত