ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়েছেন বিক্ষোভকারীরা


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৩-৭-২০২২ বিকাল ৫:৯

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়েছেন বিক্ষোভকারীরা। ভেতরে ঢুকে উল্লাস প্রকাশ করছেন তারা। বিক্ষোভকারীদের অনেককেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যালকনিতে দাড়িয়ে থাকতে দেখা গেছে। বুধবার (১৩ জুলাই) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এতে বলা হয়, বিক্ষোভকারীরা ভেতরে প্রবেশ করলেও সেখানে ছিলেন না রনিল বিক্রমাসিংহে।

এর আগে, কয়েক ঘণ্টা ধরে বিক্ষোভকারীদের ঠেকানোর চেষ্টা চালায় নিরাপত্তা বাহিনী। টিয়ার গ্যাস নিক্ষেপ করেও তাদের ঠেকাতে পারেনি পুলিশ। বিক্ষোভকারীরা দাবি করেন, দেশ ছেড়ে পালানো প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সহযোগী রনিল বিক্রমাসিংহে। তাকেও পদত্যাগ করতে হবে।

এদিকে রনিল বিক্রমাসিংহকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার।

এর আগে, শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করেন রনিল বিক্রমাসিংহ। সংবাদ মাধ্যম ডেইলি মিরর এক প্রতিবেদনে একথা জানায়। এতে বলা হয়, রনিল বিক্রমাসিংহ পুরো দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন। একইসঙ্গে তিনি দেশের পশ্চিমাঞ্চলীয় প্রদেশে কারফিউ জারির নির্দেশ দিয়েছেন। 

জামান / জামান

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি