রুশ সেনাদের জালে আরেক আমেরিকান আটকা
সুয়েদি মুরেকেজি নামে একজন আমেরিকান নাগরিকের ভাই জানিয়েছেন, তার ভাইকে খেরসন থেকে ‘বিদেশি ভাড়াটে সেনা’ আখ্যা দিয়ে আটক করেছে রুশ সেনারা। তারপর তাকে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদী দোনেৎস্কে নিয়ে যাওয়া হয়েছে। এর মাধ্যমে তিনজন আমেরিকান নাগরিককে আটক করে নিজেদের জিম্মায় নিয়েছে রাশিয়া।
সুয়েদি মুরেকেজির ভাই জানিয়েছেন, তার ভাই গত দুই বছর যাবত খেরসনে বসবাস করে আসছেন। তিনি আরও জানিয়েছেন, তারা বেশ উৎকণ্ঠার মধ্য দিয়ে সময় পার করছেন। কারণ তার ভাই বিপদে আছেন।
আমেরিকান এ ব্যক্তির ভাই আরও জানান, তারা এক মাস যাবত সুয়েদির সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছিলেন না। ৭ জুলাই সকালে হঠাৎ একটি ফোন আসে। সেই ফোনে সুয়েদি নিজে কথা বলে জানান, তাকে খেরসন থেকে আটক করে দোনেৎস্কে নিয়ে যাওয়া হয়েছে।
সুয়েদি ফোনে আরও জানিয়েছেন, তাকে রাখা হয়েছে আটক অপর দুই আমেরিকান আলেক্সান্ডার দ্রুয়েকে এবং অ্যান্ডি টাইয়ের সঙ্গে।
এ আমেরিকানের ভাই দাবি করেছেন, সুয়েদি চার বছর আগে ইউক্রেনে যান। ২০২০ সালে তিনি খেরসনে বসবাস শুরু করেন। যুদ্ধ শুরু হওয়ার পর তিনি রুশদের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেননি।
জামান / জামান
‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’
শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?
আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী
ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট
ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড
হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর
যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র
ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী
‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে