ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

বিশ্বজুড়ে বেড়েছে করোনায় মৃত্যু, কমেছে শনাক্ত


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৪-৭-২০২২ সকাল ৯:৪৮

মহামারী করোনা ভাইরাসে গেল ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরো বেড়েছে। তবে আগের তুলনায় কমেছে শনাক্তের সংখ্যা। এই একদিনে সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দেড় হাজারের বেশি মানুষ। নতুন আক্রান্তের সংখ্যাও  ৮ লাখ ১৫ হাজারের ঘরে।

একই সময়ে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে  ব্রাজিল, ফ্রান্স, ইতালি, মেক্সিকো ও অস্ট্রেলিয়া।  

বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৫২৮ জন। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ১৪ হাজার ৬১৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ৮ হাজার। এতে মহামারীর শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ কোটি ৩৮ লাখ ১৪ হাজার ৩৪২ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৭ হাজার ৬৪২ জন এবং মারা গেছেন ১০৯ জন। এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ২৬ লাখ ৭৬ হাজার ৫৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং  ১ লাখ ৫০ হাজার ৪১৪ জন মারা গেছেন।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় এই দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩ হাজার ৫৪৮ জন এবং মারা গেছেন ৩৯৯ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ৯ লাখ ৪ হাজার ৪২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৪৭ হাজার ৭৪৪ জন মারা গেছেন।

জামান / জামান

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি