শ্রীলঙ্কায় কারফিউ জারি
গণবিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কার নিয়ন্ত্রণ নিতে মরিয়া রনিল বিক্রমাসিংহে। কলম্বোর পর এবার দেশজুড়ে জারি করেছেন কারফিউ। শৃঙ্খলা ফেরাতে কঠোর নির্দেশও দিয়েছেন সেনাবাহিনীকে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে মনে করেছেন, দেশটির জনশৃঙ্খলা বজায় রাখতে এই কারফিউ জারি প্রয়োজনীয়।
শ্রীলঙ্কার সরকার প্রকাশিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার (১৩ জুলাই) রাত ১২টা থেকে আগামী ১৪ জুলাই সকাল ৫টা পর্যন্ত এই কারফিউ জারি করা হয়েছে। এরই মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় দখলে নিয়েছে বিক্ষুব্ধ জনতা। বন্ধ করে দিয়েছে, রাষ্ট্রীয় টিভি চ্যানেলের সম্প্রচার।
এর আগে, বুধবার সকালে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করা হয় সেই সঙ্গে কলম্বতে কারফিউ জারি করা হয়। দেশটির প্রধানমন্ত্রী এই নির্দেশনা জারি করেন। বিবিসির খবরে বলা হয়, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে দেশ থেকে পালিয়ে মালদ্বীপে চলে যাওয়ার খবরেও বিক্ষোভকারীরা শান্ত হয়নি। উল্টো বিক্ষোভের মাত্রা চরম আকার নিয়েছে। এমতাবস্থায় দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বুধবার জরুরি অবস্থা জারির নির্দেশনা আসে।
জামান / জামান
‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’
শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?
আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী
ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট
ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড
হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর
যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র
ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী
‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে