লালমোহনে বাসের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
ভোলার লালমোহনে বাসে উঠতে গিয়ে পা পিছলে চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন চিত্তরঞ্জন দাস (৬৫) নামে এক বৃদ্ধ। বৃহস্পতিবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ডা. আজহারউদ্দিন ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত চিত্তরঞ্জন ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নমগ্রামের মৃত হিরালাল দাসের ছেলে।
স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, চিত্তরঞ্জন পেশায় লন্ড্রি ব্যবসায়ী ছিলেন। বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট এলাকায় তার মেয়ের বিয়ে দিয়েছিলেন। সকালে মেয়েকে দেখতে বাড়ি থেকে কুঞ্জেরহাটের উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি। পথিমধ্যে ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের সামনে থেকে বাসে উঠতে গিয়ে অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে যান। এস ময় ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান চিত্তরঞ্জন।
সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন। তিনি বলেন, বাস শনাক্ত করা যায়নি। তবে সন্দেহভাজন হিসেবে দুটি বাস আটক করা হয়েছে।
জামান / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান