ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

দৌলতদিয়ায় সড়ক ও রেলপথে যাত্রীর চাপ


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ১৪-৭-২০২২ দুপুর ২:৪৬
প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে জীবিকার তাগিদে কর্মস্থলে ফিরছে মানুষ। এতেকরে চিরচেনা রূপ ফিরেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত দৌলতদিয়া রেলস্টেশন ও ফেরি  ঘাট।ঈদের ৫ম দিন বৃহস্পতিবার সকাল থেকে কর্মস্থলগামী মানুষের স্রোত সৃষ্টি হয়ে দৌলতদিয়া রেলস্টেশন ও ফেরি ঘাটে। সময় বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে ঢাকামুখি যানবাহনের চাপ। দুপুরে দৌলতদিয়া ঘাটে পাঁচটি বগি নিয়ে একটি ট্রেন স্টেশনে পৌঁছালে দেখা যায় যাত্রীবোঝাই ট্রেনে।অতিরিক্ত যাত্রী হওয়ায় যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে আসছেন। তবে অনেক সচেতন যাত্রী বলছেন ট্রেনের আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারির অভাব এই ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে আসছেন যাত্রীরা।পাশাপাশি যাত্রীদের চাপও বাড়ছে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরী ঘাটে। এদিকে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের উদাসিনতায় দৌলতদিয়া ঘাটে নদী পারের অপেক্ষায় আটক পড়ে শতাধিক যাত্রীবাহী যানবাহন। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পর্যাপ্ত ফেরি থাকার পরও সীমিত সংখ্যক ফেরি যানবাহন পারাপার করায় যাত্রীবাহি যানবাহনগুলো নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া ঘাট এলাকায় আটকা পড়ে।বৃহস্পতিবার দুপুর ১টার দিকে দৌলতদিয়া প্রান্তের ফেরি ঘাট এলাকায় এমন চিত্র দেখা যায়।সরেজমিন দেখা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে স্বল্প সংখ্যক ফেরি চলাচল করায় মাঝে মধ্যেই দৌলতদিয়া ঘাটের বিভিন্ন পন্টুন ফেরিবিহীন ফাঁকা থাকতে দেখা যায়। ফলে মুহুর্তের মধ্যেই ঘাট এলাকায় নদী পারের অপেক্ষায় যানবাহনের সারি সৃষ্টি হয়। এছাড়া পদ্মার প্রবল স্রোতেও ফেরি চলাচল ব্যহত হচ্ছে। যাত্রীবাহি বাসের তুলনায় ব্যাক্তিগত যানবাহনের চাপ বেশি দৌলতদিয়া ঘাটে।
যাত্রীরা বলেন, অন্যান্য বারের মত এবার দৌলতদিয়ায় ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে থাকতে হচ্ছে না। তারপরও ফেরি কম থাকায় অনেক সময় এক থেকে দেড় ঘন্টা ফেরির অপেক্ষায় থাকতে হচ্ছে। পূর্বে ৭/৮ ঘন্টা অপেক্ষা করতে হতো। তবে তীব্র গরমে এখন এক/দেড় ঘন্টা অপেক্ষা করা কঠিন হয়ে পড়েছে।বাস চালকরা জানান, দৌলতদিয়া ঘাটে আগের মত আর ভোগান্তি না থাকলেও এখনো কর্তৃপক্ষে গাফিলতিতে ভোগান্তি রয়েই গেছে। ফেরির সংখ্যা কম থাকায় এখন দেড় থেকে দুই ঘন্ট ঘাটে বসে থাকতে হচ্ছে।বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, ঘাটে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বেড়েছে। তবে ঢাকামুখী যানবাহনের কোনও সিরিয়াল বা দীর্ঘসারি নেই। ঢাকা-খুলনা মহাসড়কও ফাঁকা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা যাত্রী ও যানবাহনগুলো ঘাটে এসে সরাসরি ফেরির দেখা পাচ্ছে। নদী পার হতে তাদের কোনও ভোগান্তি পোহাতে হচ্ছে না। তিনি আরও বলেন, যাত্রী ও যানবাহনের চাপ কম থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে বহরে থাকা ২১টি ফেরির মধ্যে ছোট-বড় ১০টি ফেরি চলাচল করছে। যানবাহন ও যাত্রীর সংখ্যা বাড়লে ফেরিও বাড়ানো হবে।
 
দৌলতদিয়া রেলস্টেশন মাস্টার এসএম মনির আহমেদ জানান, ঈদ উপলক্ষে অতিরিক্ত চাপ বেড়েছে ট্রেন গাড়িতে। তবে এমনি সময়  স্বাভাবিক থাকে।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত