ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

বান্দরবানে কিশোরীকে পাচারের অভিযোগে পাচারকারী ৪ সদস্য আটক


বান্দরবান প্রতিনিধি  photo বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৭-২০২২ দুপুর ২:৫৪
বান্দরবানে  ১৫ বছর বয়সী এক কিশোরীকে অর্থের বিনিময়ে পাচার করে দেওয়ার অভিযোগে পাচার চক্রের ৪ সদস্যকে আটক করেছে  পুলিশ।
 
বৃহস্পতিবার (১৪ জুলাই) বান্দরবান সদর উপজেলার ৪নং সুয়ালক ইউনিয়ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয় ।
 
আটককৃতরা হলেন, বান্দরবান সদর উপজেলার কাইচতলি এলাকার আবদুল সালামের ছেলে আবুল মাসুদ মুন্না (৩৮) তার স্ত্রী সেলিনা আক্তার দিতি(২৬), চট্টগ্রামের রাউজান ডাবুয়া এলাকার মো.ইয়াহিয়ার স্ত্রী কামরুন নাহার সাথী(৩৭), সিএমপি লালখান বাজার মতি ঝর্ণা  এলাকার মো. হারুনের মেয়ে নাসরিন আক্তার শিল্পী (২৪)।
 
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা গেছে, কিশোরীর পারিবার অর্থনৈতিক অস্বচ্ছলতার কারনে মুন্নাদের বাসায় থাকত গত কয়েক মাস ধরে। গত ১৫ দিন আগে কিশোরীর মা তাকে বাড়িতে ফিরিয়ে নিতে চাইলে মুন্না নানা অযুহাত দেখায় এবং মেয়েটি তাদের বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি করে পালিয়েছে বলে জানান । এ বিষয় নিয়ে বান্দরবান সদর থানায় একটি সাধারণ ডায়রি করেন কিশোরী পরিবার । পরে অনেক খুঁজাখুঁজি করে খবর পাওয়া যায় আবুল মাসুদ মুন্না কিশোরীটিকে অর্থের বিনিময়ে বিক্রি করে দিয়েছে।
 
পুলিশ দেয়া তথ্য মতে, কিশোরীর পরিবারের সাথে অভিযুক্ত মুন্নার পরিবারের সাথে পারিবারিক সম্পর্ক ছিল। তার সুবাদে মাঝে মধ্যে কিশোরী  ও তার মা  মুন্নাদের বাড়িতে বেড়াতে  রাত্রি যাপন করতেন। তেমনি চলতি বছরের গত ১৪ জুন কিশোরী  সদর উপজেলার  সুয়ালক ইউনিয়নের কাইচতলি এলাকার আবুল মাসুদ মুন্নার বাড়িতে বেড়াতে যান। ১৫ জুন মুন্না কিশোরীর মাকে জানান ঐ কিশোরী কাউকে কিছু না বলে অজ্ঞাত স্থানে চলে গেছে। তাকে খুজে না পেয়ে  সে দিন আবুল মাসুদ মুন্না বাদি হয়ে একটি নিখোঁজ ডায়েরি করা হয়। নিখোঁজের প্রায় ১ মাস পর গত ১২ জুলাই  শান্ত নামে এক লোক ফোনে কিশোরীর মাকে জানায় তার মেয়েকে মুন্না ও তার স্ত্রী প্রলোভন দেখিয়ে চট্টগ্রাম নিয়ে আসে এবং অন্যদের সহায়তায় পতিতাবৃত্তি করতে বাধ্য করা হচ্ছে। পরে পুলিশ  খবর পেলে অভিযান চালিয়ে কিশোরীর পাচার চক্রে ৪ জনকে আটক করা হয়।
 
বান্দরবান সদর থানা পুলিশ উপ-পরিদর্শক মিঠুন সিংহ সত্যতা নিশ্চিত করে জানান, এবিষয়ে মামলা দায়ের করা হয়েছে। মানব পাচার চক্রের অন্যান্য সদস্যকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ