ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

সিঙ্গাপুরের উদ্দেশ্যে মালদ্বীপ ছাড়লেন গোতাবায়া রাজাপাকসে


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৪-৭-২০২২ দুপুর ৪:৩২

মালদ্বীপ ছেড়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। ডেইলি মিররের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি মালদ্বীপ থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা করেছেন।

গত মঙ্গলবার গভীর রাতে তিনি তার স্ত্রী এবং দুই নিরাপত্তা কর্মকর্তাকে সঙ্গে নিয়ে কলম্বো থেকে পালিয়ে মালদ্বীপে আশ্রয় নেন। সেখান থেকে বুধবার শেষের দিকে তার সিঙ্গাপুরে যাওয়ার কথা থাকলেও নিরাপত্তার কারণে যাননি।

এদিকে দেশত্যাগের আগে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দিয়ে গেছেন গোতাবায়া রাজাপাকসে। শ্রীলঙ্কাজুড়ে ব্যাপক বিক্ষোভের কারণে দেশ ছাড়তে বাধ্য হন গোতাবায়া। তবে গোতাবায়া রাজাপাকসে এখনো পদত্যাগ করেননি। বুধবারই তার পদত্যাগপত্র জমা দেয়ার কথা ছিল। দেশটির স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে বিষয়টি নিশ্চিত করেছিলেন।

কিন্তু বৃহস্পতিবার সকালের মধ্যেও গোতাবায়ার পদত্যাগপত্র জমা দেয়া হয়নি। বুধবার স্পিকার জানিয়েছিলেন, পূর্বের ঘোষণা অনুযায়ী প্রেসিডেন্ট আজই পদত্যাগপত্র হস্তান্তর করবেন। প্রেসিডেন্ট নিজেই তাকে এ কথা জানিয়েছেন। সে সময় স্পিকার আরো জানান, আগামী ২০ জুলাই নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।

জামান / জামান

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি