ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মান্দায় আঞ্চলিক সড়কের জলাবদ্ধতা নিরসনে কাজ করছেন ইউপি সদস্য সজিব


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৬-২০২১ দুপুর ১:১৮

নওগাঁর মান্দায় আঞ্চলিক সড়কের জলাবদ্ধতা নিরসনে নিজ উদ্যোগে কাজ করছেন ইউপি সদস্য ওমর সজিব। দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাচ্ছেন উপজেলার পরানপুর ইউপির পরানপুর উত্তরপাড়া গ্রামের প্রায় দুই হাজার মানুষ। একটু বৃষ্টি হলেই হাঁটুপানি জমে যায় এ এলাকায়। গত দুদিনের টানা বৃষ্টিতে এ এলাকার রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় দুই হাজার মানুষ। এ এলাকার মানুষজনের ভাগ্যের পরিবর্তন ঘটলেও আজও উন্নয়ন হয়নি রাস্তাঘাটের। চরম দুর্ভোগ ‍আর বিপাকে পড়েছেন এ এলাকার মানুষজনসহ পথচারীরা।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো জনপ্রতিনিধি এ এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে পারেননি বলে স্থানীয়রা জানান। একদিনের বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হয় এসব এলাকার মানুষজনদের। এ এলাকার রাস্তাঘাট যেন মরণফাঁদে পরিণত হয়েছে। এ এলাকার রাস্তাঘাট নিচু হওয়ায় এসব জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। ইতিপূর্বে স্থানীয় জনপ্রতিনিধিরা পানি নিষ্কাশনের জন্য ১ হাজার ৯০০ ফুট ড্রেনের কাজ করেছেন, এরপরও দুর্ভোগ কমেনি এই এলাকার। 

এ ব্যাপারে ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ওমর সজিব জানান, গত দুদিনের টানা বৃষ্টির কারণে মোল্লাপাড়া, ফকিন্নিপাড়া, চৌওরপাড়া, মৃধাপাড়া, প্রামাণিকপাড়া ও মোন্নাপাড়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে চরম বিপাকে পড়েছেন তারা। এসব দুর্ভোগ দেখে নিজ অর্থায়নে অর্ধশতাধিক লোক কাজে লাগিয়ে জলাবদ্ধতা দূর করার জন্য কাজ করছি। জনদুর্ভোগ লাঘব করতে আমার চেষ্টা অব্যাহত আছে। অচিরেই এ এলাকার মানুষ এই দুর্ভোগ থেকে রেহাই পাবে।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার