দুদকের মামলায় কারাগারে রাঙ্গুনিয়া ভূমি অফিসের সাবেক কানুনগো দীনেশ
রাঙ্গুনিয়া থানায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় দীনেশ কান্তি চাকমা নামের এক কানুনগোকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৪ জুলাই) চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঁইয়ার আদালতে উপস্থিত হয়ে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি।
আদালত সূত্রে জানা যায়, রাঙ্গুনিয়া সাব-রেজিস্ট্রি অফিসে নামজারি জালিয়াতি করা হয়। ২০১৯ সালের ২৮ জানুয়ারি তৎকালীন দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপ-সহকারী পরিচালক মো. শরিফ উদ্দীন বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে মামলা করেন। রাঙ্গুনিয়া থানার মামলা নম্বর ২১(১)১৯, জিআর মামলা নম্বর ২১/১৯ ও বিশেষ মামলা নম্বর ৬/২২।
চট্টগ্রাম জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ভূমি অফিসের কানুনগো দীনেশ কান্তি চাকমা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তার জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।এর আগে তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। দীনেশ কান্তি চাকমা বর্তমানে রাঙ্গামাটি সদর উপজেলা ভূমি অফিসে কানুনগো হিসেবে পদায়িত আছেন।
এমএসএম / এমএসএম
টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ
চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার
পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত
ধামরাইয়ে বাক্প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন
চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি
নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন
চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ
ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার
রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ
Link Copied