ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

অবশেষে গোতাবায়া রাজাপাকসের পদত্যাগ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৫-৭-২০২২ সকাল ৯:৫০

শেষ পর্যন্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে রয়টার্স। দেশটির দুটি সরকারি সূত্র রয়টার্সকে এ খবর নিশ্চিত করেছে। জানা গেছে, দেশটির স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনেওয়ের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। 

এর আগে মালদ্বীপ থেকে সৌদি এয়ারলাইনসের একটি প্লেনে সিঙ্গাপুরে পৌঁছান গোতাবায়া। সঙ্গে রয়েছেন স্ত্রী ও দুই দেহরক্ষী। সিঙ্গাপুরের সরকার জানিয়েছে, একটি ব্যক্তিগত ভিসায় তাকে এখানে ভ্রমণের সুযোগ দেওয়া হয়েছে। তবে গোতাবায়া সিঙ্গাপুরেই থাকবেন নাকি অন্য কোথাও যাবেন সে বিষয়টি এখনো পরিষ্কার নয়।

নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও গণ-আন্দোলনের মুখে গত মঙ্গলবার রাতে একটি সামরিক প্লেনে দেশ ছেড়ে মালদ্বীপে পালিয়ে যান গোতাবায়া। কিন্তু গোতাবায়া মালদ্বীপে গেলে সে দেশে বসবাসরত শ্রীলঙ্কার বাসিন্দারা বিক্ষোভ দেখান। মালদ্বীপে আশ্রয় না দেওয়ার দাবি জানান তারা।

গতকাল রাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে গোতাবায়াদের মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে যাওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগ থেকে তারা সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটে ওঠা থেকে বিরত থাকেন। গোতাবায়া, তার স্ত্রী ও দুই দেহরক্ষী ব্যক্তিগত উড়োজাহাজে করে সিঙ্গাপুরে যাওয়ার পরিকল্পনা করছেন বলে খবর বের হয়। শেষ পর্যন্ত তারা সৌদি এয়ারলাইনসের ফ্লাইটে মালদ্বীপ ছাড়েন।

এদিকে, দেশ ছেড়ে পালালেও এখনও পদত্যাগ করেননি প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। বিক্ষোভকারীরা এখনও গোতাবায়ার পদত্যাগের অপেক্ষা করছেন। এ অবস্থায় রাজধানী কলম্বোতে কারফিউ জারি রয়েছে। সহিংসতা ঠেকাতে রাস্তায় সেনাবাহিনী টহল দিচ্ছে।

জামান / জামান

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি