গোতাবায়া রাজাপাকসের পদত্যাগপত্র গ্রহণ
শ্রীলঙ্কার স্পিকারের গণমাধ্যম বিভাগ জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগপত্র গ্রহণ করেছেন শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবিবর্ধনে। সিলন টুডের প্রতিবেদনে বলা হয়েছে, আজই গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
এর আগে ব্যাপক বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট গোতাবায়া বুধবার স্ত্রী আইওমাকে নিয়ে শ্রীলঙ্কা থেকে পালিয়ে মালদ্বীপে চলে যান। তবে সেখানেও প্রবাসী শ্রীলঙ্কানদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। তাদের সঙ্গে যোগ দেন মালদ্বীপের স্থানীয় বাসিন্দারাও।
গোতাবায়াকে আশ্রয় দেয়ায় মালদ্বীপের রাজনৈতিক দলগুলো দেশটির সরকারের কঠোর সমালোচনা করেছিল। মালদ্বীপের প্রধান বিরোধী দল প্রগ্রেসিভ পার্টি অফ মালদ্বীপও (পিপিএম) গোতাবায়া রাজাপাকসেকে আশ্রয় দেয়ার বিরোধিতা করেছিল।
পিপিএমের একজন নেতা বলেছিলেন, নিজ দেশে ঘৃণিত নেতা রাজাপাকসেকে আশ্রয় দিয়ে আমরা শ্রীলঙ্কান বন্ধুদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি।
পরে প্রাইভেট জেটে করে মালদ্বীপ ত্যাগ করতে চাইলেও শেষে সৌদি এয়ারলাইনসে তিনি সিঙ্গাপুরে পৌঁছান। মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে পৌঁছানোর পর গোতাবায়া ই-মেইলে পদত্যাগপত্র পাঠান।
সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, গোতাবায়াকে ব্যক্তিগতভাবে সিঙ্গাপুরে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে। তবে তিনি সিঙ্গাপুরে রাজনৈতিক আশ্রয় চাননি। ব্যক্তিগত সফরে সেখানে অবস্থান করছেন।
জামান / জামান
‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’
শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?
আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী
ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট
ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড
হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর
যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র
ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী
‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে