বান্দরবানে গভীর রাতে গলা কেটে কৃষককে হত্যা
বান্দরবানে গভীর রাতে শৈচিংমং মারমা (৪০) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বত্তরা। তবে কে বা কারা হত্যা করেছে সে ব্যাপারে কিছু জানা যায়নি। বৃহস্পতিবার (১৪ জুলাই) রাত ১টার দিকে সদর উপজেলা ৬নং বাঘমারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নতুন হ্যডম্যানপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত শৈচিং মং মারমা লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দরদরী নোয়াপাড়া গ্রামের খ্যুদু মারমার ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার গভীর রাতে শৈচিংমং মারমাকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে তার স্ত্রী জানালে এলাকাবাসী এসে দেখেন ঘরের ভেতরে গলা কাটা লাশ পড়ে আছে।
নিহতের স্ত্রী উমেনু মারমা জানান, গভীর রাতে তার স্বামী প্রকৃতির ডাকে সাড়া (প্রসাব) দিয়ে ঘরের ভেতর ঢোকে। স্বামীর সাথে তিনজন মুখোশধারী ঘরে প্রবেশ করে তার স্বামীকে গলা কেটে হত্যা করে। স্বামীকে হত্যার আগে তার চোখ বেঁধে দেয়ায় শুধু আওয়াজ ছাড়া কিছুই দেখতে পাননি । হত্যা শেষে ভয়ে দুটি বাচ্চা নিয়ে পার্শ্ববর্তী ঘরে পালিয়ে যান তিনি।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা জড়িত, সেটি পরে জানা যাবে। মামলা প্রক্রিয়াধীন।
জামান / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন