দুর্গাপুরে কফিনের ভেতরে অর্ধগলিত অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
নেত্রকোনার দুর্গাপুরে কফিনের ভেতরে অর্ধগলিত মধ্যবয়সী অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ জুলাই) রাতে উপজেলার ঝাঞ্জাইলের বন্দেরবাড়ী গ্রামের বালুর চর থেকে কফিনটি উদ্ধার করা হয়। তবে অজ্ঞাত নারীর পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় কংশ নদীর বন্দের বাড়ী বালুর চরে কফিনে কাফনের কাপড় পড়ানো ব্যবহৃত পুরাতন কম্বল চাদর সহ একটি লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে দুর্গাপুর থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ধারনা করা হচ্ছে, পাহাড়ি ঢলে বন্যার পানিতে কফিনটি ভেসে এসে বালুতে আটকে যেতে পারে। বয়স প্রায় আনুমানিক প্রায় ৫০ বছর বয়সী নারীর লাশ হবে। তবে তাৎক্ষণিকভাবে নারীর পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। ১৫-২০ দিন আগেই ওই নারীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, অজ্ঞাত নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
জামান / জামান
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন