গাজীপুরে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
গাজীপুরে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আড়াই বছর বয়সী আরো এক শিশুকে গুরুতর আহত অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। শুক্রবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে মহানগরীর কোনাবাড়ী ফ্লাইওভারের উপরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজু আহমেদ (২৭), শামীম মিয়া (৩০) এবং শাহীন আলম (৩০)। আহত শিশুর নাম রাইসা আক্তার। তারা কোনাবাড়ী কলেজ গেট এলাকার জনৈক আব্দুল মান্নানের বাড়ির ভাড়াটিয়া।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কোরবানির মাংস দিতে কলেজ গেট থেকে বাইমাইল এলাকায় এক আত্মীয়র বাড়িতে যাওয়ার জন্য শিশুসহ চারজন মোটরসাইকেল নিয়ে বের হয়। মোটরসাইকেলটি কোনাবাড়ী ফ্লাইওভারের মাঝামাঝি জায়গায় পৌঁছলে একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের ৪ আরোহী ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। এ সময় দুর্ঘটনাস্থলেই মারা যান শামীম ও শাহীন নামে দুজন। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান রাজু নামে আরো একজন।
জামান / জামান
টঙ্গীতে অপপ্রচার ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন
বেনাপোলে কেমিক্যাল পণ্য চালানে কোটি টাকা শুল্ক ফাঁকি উদঘাটন
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে ধস,
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও কীটনাশক প্রয়োগ কর্মসূচি পালিত
দাউদকান্দিতে নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটা ও খামার ভাঙচুরের অভিযোগ
মনপুরায় ইয়াবাসহ দুই যুবক আটক
প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী জনবল সংকটে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
নাসিরনগরে গলায় ফাঁস দিয়ে তরুণের আত্মহত্যা
টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত