মানুষের জন্য সাংবাদিকতা অ্যাওয়ার্ড পেলেন গোয়ালন্দের রায়হান
“মানুষের জন্য সাংবাদিকতা অ্যাওয়ার্ড-২০২২” পেয়েছেন দৈনিক প্রথম আলোর গোয়ালন্দ প্রতিনিধি রাশেদুল হক রায়হান সহ ৬ জন সংবাদকর্মী। জেলার অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী অনলাইন প্লাটফর্ম “রাজবাড়ী সার্কেল” এই মিডিয়া অ্যাওয়ার্ডের আয়োজন করে। এ আয়োজন জেলায় কর্মরত সাংবাদিকদের জন্য প্রথম। ইতোপূর্বে জেলার সাংবাদিকদের নিয়ে এ ধরণের কোন অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করেনি কোন প্রতিষ্ঠান।“মানুষের জন্য সাংবাদিকতা অ্যাওয়ার্ড-২০২২” আরো যারা পেয়েছেন, তারা হলো : প্রথম আলোর গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি রাশেদুল হক রায়হান, বাংলাদেশ প্রতিদিনের রাজবাড়ী প্রতিনিধি দেবাশিষ বিশ্বাস, বার্তা ২৪-এর রাজবাড়ী প্রতিনিধি সোহেল মিয়া, জি টিভির রাজবাড়ী প্রতিনিধি আশিকুর রহমান ও আজকের পত্রিকার’র পাংশা প্রতিনিধি শামীম হোসেন।বৃহস্পতিবার সন্ধ্যায় রাজবাড়ী পৌরসভায় রজনীগন্ধা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে এটিএম রফিকুল ইসলাম, মোঃ সানাউল্লাহ, এম দেলোয়ার হোসেন, আবু মুসা বিশ্বাস, মোশারফ হোসেন ও এম মনিরুজ্জামানসহ ৬ জন প্রবীণ সাংবাদিক এবং মানুষের জন্য সাংবাদিকতা অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় সার্কেল ফাউন্ডেশনের বিচারকমন্ডলীর বিচারের ভিত্তিতে অংশ নেয়া ৬০ জন সাংবাদিকের মধ্যে বাছাইকৃত ১৮ জন ও সেরা ৬জনকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক ফকির আব্দুল জব্বার, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ খান মোঃ জহুরুল হক, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মতিন, রাজবাড়ী সার্কেলের প্রধান উপদেষ্টা আকবর খান, প্রতিষ্ঠাতা শামস্ সোহাগ, পরিচালক তাইফুর রহমান তুষারসহ অন্যান্যরা।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান