ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

৩১ জুলাই জাবিতে ভর্তি পরীক্ষা শুরু


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৬-৭-২০২২ সকাল ৮:৫৭

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩১ জুলাই শুরু হয়ে ৪ আগস্ট পর্যন্ত চলবে। তবে এবারো পরীক্ষা হবে ‘বিতর্কিত শিফট পদ্ধতিতে’। জাবির কেন্দ্রীয় ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটি সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সূত্র জানায়, প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। চূড়ান্ত তারিখ ও সময়সূচি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

বিগত কয়েক বছর ধরে জাবিতে একই ইউনিটে একাধিক শিফটে ভিন্ন প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে মেধার সঠিক মূল্যায়ন ও মেধাবী বছাইয়ের সঠিক প্রক্রিয়া অনুসরণ হচ্ছে না বলে অভিযোগ বিশ্লেষকদের। এ ছাড়া এই পদ্ধতিতে বরাবরই আপত্তি জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।শিফট পদ্ধতিতে গত কয়েক বছরের ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্লেষণে ব্যাপক বৈষম্যের চিত্র দেখা গেছে। কোনো এক শিফটের ভর্তি পরীক্ষার্থীরা মেধা তালিকায় বেশি স্থান পায়। পিছিয়ে থাকেন অন্য শিফটের পরীক্ষার্থীরা। 

জাবির অর্থনীতি বিভাগের সদ্য সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ গণমাধ্যমকে জানিয়েছিলে, বিদ্যমান শিফট পদ্ধতিতে শিক্ষার্থীদের মেধার সঠিক মূল্যায়ন সম্ভব নয়। আমরা অনেকবার বলেছি, শিফট পদ্ধতি বাদ দিয়ে একই প্রশ্নপত্রে পরীক্ষা নিতে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমএ মতিন জানিয়েছিলেন, চলমান শিফট পদ্ধতিতে একজন শিক্ষককে মোট শিফটের কয়েকগুণ প্রশ্নপত্র তৈরি করতে হয়, যা একজন মানুষের পক্ষে একই মানসম্পন্ন ভিন্ন প্রশ্নপত্র তৈরি করা সম্ভব নয়। ফলে বৈষম্য তৈরি হয়েছে।

তবে এ বৈষম্য ও বিতর্ক এড়াতে বিকল্প রাস্তায় যেতে দৃশ্যমান পদক্ষেপ নেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের।

জামান / জামান

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

‘রেডিওলজিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রকৃত বয়স নির্ধারণ করা হোক’: অপ্রতিমের বাবা

ইউজিসির গবেষণা অর্থায়ন নির্দেশিকার বৈষম্যমূলক বিধান প্রত্যাহারের দাবিতে পাবিপ্রবি শিক্ষকদের মানববন্ধন

ডিআইইউ ইংলিশ ক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি রনি সম্পাদক মাহমুদুল

‎কুবির রসায়ন বিভাগের ৪১ শিক্ষার্থীকে বিসিকের ৫ দিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ