ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ইউরোপের অর্থনীতিকে ধ্বংস করছে : হাঙ্গেরির প্রধানমন্ত্রী


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৬-৭-২০২২ সকাল ৯:১৫

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়ে ইউরোপীয় ইউনিয়ন নিজেদের অর্থনীতিকে গলা টিপে মারছে বলে জানিয়েছেন ইউনিয়নের সদস্য দেশ হাঙ্গেরি। দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়ন যেসব নিষেধাজ্ঞা দিয়েছে তাকে ভুল পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন তার অবস্থান পরিবর্তন না করলে এই নিষেধাজ্ঞা ইউরোপের অর্থনীতিকে ধ্বংস করে দেবে। স্থানীয় সময় শুক্রবার এক রেডিও সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ভিক্টর অরবান আরো বলেন, ইউরোপীয় ইউনিয়নের নেতারা যখন তাদের ভুল হিসাব-নিকাশের কথা স্বীকার করবেন যে, তারা ভুল সিদ্ধান্তের ওপর ভিত্তি করে রাশিয়া বিষয়ক নীতি ঠিক করেছিলেন তখন ব্রাসেলসের জন্য সত্য মুহূর্ত আসবে। রাশিয়া বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন যে নীতি অনুসরণ করছে তার কঠোর ও প্রকাশ্য সমালোচক হচ্ছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী।

তিনি বলেন, যখনই ইউক্রেনকে সাহায্য করার প্রশ্ন আসলো তখনই ইউরোপীয় ইউনিয়নের নেতাদের কৌশল পরিবর্তন করা উচিত ছিল। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে, রাশিয়ার অর্থনীতিকে অস্থিতিশীল করা যায় নি। নিষেধাজ্ঞা দিয়ে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান বন্ধ করা যায়নি বরং রাশিয়া ইউরোপের অর্থনীতিকে ব্যাপকভাবে অস্থিতিশীল ও ক্ষতিগ্রস্ত করেছে।

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ইউক্রেনকে সাহায্য করেনি বরং ইউরোপের অর্থনীতির জন্য ক্ষতি ডেকে এনেছে বলে জানান আরবান। তিনি সুস্পষ্ট করে বলেন, ইউরোপীয় ইউনিয়নের আরোপ করা নিষেধাজ্ঞাই ইউরোপের অর্থনীতিতে হত্যা করবে। আমরা এখন যা দেখছি তা আমাদের সহ্য ক্ষমতা ক্ষমতার বাইরে।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাশিয়াবিরোধী নীতির কারণে ইউরোপে অর্থনৈতিক মন্দা অত্যাসন্ন।

জামান / জামান

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি