তীব্র দাবদাহে যুক্তরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা
তীব্র দাবদাহ নিয়ে যুক্তরাজ্যে প্রথমবারের মতো জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার। কারণ, দেশটিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে শঙ্কা করা হচ্ছে।
আগামী সোমবার (১৮ জুলাই) এবং মঙ্গলবার (১৯ জুলাই) লন্ডন, ম্যানচেস্টার ও ইয়র্ক এলাকার জন্য এ সতর্কতা জারি করা হয়েছে। জনজীবনের ঝুঁকি এড়াতে স্থানীয় সময় শুক্রবার (১৫ জুলাই) এ সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ আবহাওয়া অফিস।
উদ্ভূত পরিস্থিতিতে স্কুলের সময়সীমা কমিয়ে আনা, রেল চলাচলে গতি কমানো এবং হাসপাতালগুলোতে কিছু অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে।তাপমাত্রার এমন পূর্বাভাসের কারণে সোম ও মঙ্গলবারের ক্রীড়া প্রতিযোগিতা বাতিল করা হয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলছেন, উদ্ভূত পরিস্থিতিকে জরুরি অবস্থা হিসেবে বিবেচনা করা হচ্ছে। সপ্তাহের শেষদিকে এ সিদ্ধান্ত পর্যালোচনা করবে সরকার।
আগামী সপ্তাহের শুরুতে যুক্তরাজ্যজুড়ে আবহাওয়া উষ্ণ হওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে, তবে ইংল্যান্ড ও ওয়েলসের কিছু অংশে ৩০ ডিগ্রির উপরে এবং স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নেমে আসবে।
উত্তর আফ্রিকা থেকে ইউরোপজুড়ে তীব্র তাপদাহ ছড়িয়ে পড়েছে। পর্তুগাল, ফ্রান্স ও স্পেনে শুরু হয়েছে দাবানল।
জামান / জামান
‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’
শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?
আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী
ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট
ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড
হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর
যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র
ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী
‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে