ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

৪০ দিন নামাজ পড়ে বাইসাইকেল জিতল ৩ কিশোর


আল-আমিন, দোহার photo আল-আমিন, দোহার
প্রকাশিত: ১৬-৭-২০২২ দুপুর ১০:৪৬

টানা ৪০ দিন ৫ ওয়াক্ত জামাতে নামাজ পড়ে পুরস্কার বাইসাইকেল পুরস্কার পেল তিন কিশোররা। জামাতে অংশগ্রহণসহ নামাজ আদায়ে শিশু-কিশোরদের উদ্ধুদ্ধকরণে দেশ-বিদেশে এমন প্রতিযোগিতা দিন দিন জনপ্রিয় হচ্ছে। প্রায়ই বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ পাচ্ছে।

তেমনই ঢাকার দোহার উপজেলার উত্তর ইউসুফপুরে টানা ৪০ দিন তাকবিরে উলার (নামাজ শুরুর প্রথম তাকবির) সঙ্গে ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ১৭ কিশোর অংশগ্রহণ করে। তার মধ্য থেকে তিনজনকে বাইসাইকেল পুরস্কার দিয়েছে হাতেম আলী ফাউন্ডেশন। গতকাল শুক্রবার (১৫ জুলাই ) বিকেলে উত্তর ইউসুফপুর জামে মসজিদ এলাকায় কিশোরদের হাতে বাইসাইকেল তুলে দেয়া হয়।

মসজিদ কমিটি সূত্রে জানা গেছে, শিশু-কিশোরদের নামাজে আগ্রহী করতে এ প্রতিযোগিতা শুরু করা হয়। এলাকার ১৭ জন শিশু-কিশোর এ প্রতিযোগিতায় অংশ নেয়। তবে আস্তে আস্তে এর সংখ্যা কমে আসে। শুক্রবার ওই তিন কিশোরকে অনুষ্ঠানিকভাবে বাইসাইকেল দিয়ে পুরস্কৃত করা হয়। 

তবে যারা টানা ৪০ দিন নামাজ আদায় করতে পারেনি তাদেরও নিরাশ করেননি আয়োজকরা। প্রত্যেককে ফুটবলসহ বিভিন্ন ধরনের উপহার দেয়া হয়।

হাতেম আলী ফাউন্ডেশনের উদ্যোগে শিশু-কিশোরদের নামাজে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমধর্মী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবিএম কামাল হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ আবদুল ওহাব দোহারী। তিনি বলেন, আমরা অনেকেই আছি বিভিন্ন খেলায় জিতে পুরস্কার নেই কিন্তু নামাজ পড়ে পুরস্কার জিতা খুব কম দেখা যায়। আমাদের মোবাইল থেকে দূরে থাকতে হবে। কারণ, এই মোবাইলে ভালো-মন্দ সবই আছে কিন্তু এখন বেশিরভাগ মানুষ মন্দ কাজেই করে থাকে। 

তিনি আরো বলেন, এটি দেখে আমারও ইচ্ছা হয় আমার এলাকায়ও এ ধরনের নামাজের ব্যবস্থা করি, যাতে বাচ্চারা নামাজি হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন- মো. দেলোয়ার হোসাইন সাদী, আউলাদ হোসাইন, মাও. মাহাবুবুর রহমান, মাও. মোহাম্মদ আলী, মাও. আলী আকবর প্রমুখ।

জামান / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন