ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

ঈদের সপ্তম দিনেও দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী মানুষের উপচেপড়া ভিড়


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ১৬-৭-২০২২ দুপুর ৩:৪২

প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে জীবিকার তাগিদে কর্মস্থলে ফিরছে মানুষ। এতেকরে চিরচেনা রূপ ফিরেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের  প্রবেশদ্বার খ্যাত দৌলতদিয়া ফেরিঘাটে। ১৬ জুলাই শনিবার ঈদের সপ্তম দিন সকাল থেকে কর্মস্থলগামী মানুষের স্রোত সৃষ্টি হয় দৌলতদিয়া ফেরিঘাটে। সময় বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে ঢাকামুখী যানবাহনের চাপ।
  
সরজমিন জানা গেছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২৬টি লঞ্চ এবং ১৫টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। ঘাটে যাত্রীর চাপ থাকলেও নেই যানবাহনের সেই চিরচেনা দীর্ঘ লাইন। পদ্মা সেতু উদ্বোধনের পরে স্বাচ্ছন্দ্যে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পদ্মা নদী পার হতে পেরে অনেক খুশি যানবাহনের চালক ও যাত্রীরা।

বিআইডব্লিউটিসি আরিচা জোনের ব্যবস্থাপক খালেদ নেওয়াজ মাহমুদ জানান, দৌলতদিয়া ঘাটে কর্মস্থলে ফেরা মানুষের ভিড় রয়েছে। তবে ঢাকামুখী যানবাহনের কোনো সিরিয়াল নেই। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা যাত্রী ও যানবাহনগুলো ঘাটে এসে সরাসরি ফেরির দেখা পাচ্ছে। নদী পার হতে তাদের কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে না। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘাট এলাকায় কিছুটা চাপ বেড়েছে। যাত্রী ও যানবাহনের চাপ না থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বহরে থাকা ২৬টি ফেরির মধ্যে ১৫টি ফেরি চলাচল করছে। এরমধ্যে ৯টি বড় ফেরি এবং ৬টি ছোট ফেরি রয়েছে।

 

জামান / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত