ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

কর্ণফুলীতে টিউবওয়েল বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নারী-পুরুষসহ আহত ১০


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৬-৭-২০২২ বিকাল ৫:৪১

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শাহমীরপুর এলাকায় টিউবওয়েল বসানোকে কেন্দ্র করে নারী-পুরুষসহ ১০ জন গুরতর আহত হয়েছেন। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হামলার ঘটনায় শুক্রবার (১৫ জুলাই) রাতে ১০-১২ জনের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা হয়েছে।  

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার কর্ণফুলী থানাধীন স্যারাং শাহমীরপুর এলাকায় দীর্ঘদিন ধরে জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর আগেও একাধিকার সন্ত্রাসী বাহিনী দিয়ে অস্ত্র সস্ত্র দা কিরিচ দিয়ে হামলার ঘটনা ঘটে।

মঙ্গলবার মামুনুর রশীদ পারিবারিক জায়গায় টিউবওয়েল বসাতে গেলে নাঈম(২৬), মো. কামাল (৪০), মো. নেজাম(২৪), মো. জসিম(৩৪), নুরুদ্দিন(২১), সাকিব(২০), সোহেল (২২) শফিসহ ১০/১৫ জনের একটি দল হাতে ছুরি, কিরিচ, রাম দাসহ অস্ত্র সস্ত্র নিয়ে ভাড়াটিয়া কিছু সন্ত্রাসীসহ এলোপাতাড়ি হামলা চালায় হামলায় গুরুতর আহতরা হলেন মোহাম্মদ সাফা, ছকিনা বেগম, মোহাম্মদ হারুন, সুমন, ইমন, নুর নেছাসহ নারী পুরুষ ১০ জন ব্যক্তি আহত হয়।

এ ঘটনায় শাহমীরপুর এলাকার মোহাম্মদ শফির পুত্র মামুনুর রশীদ বাদী হয়ে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সিএমপির কর্ণফুলী থানায় মামলা করেন।  

হামলার বিষয়ে মামলার বাদী মামুনুর রশীদ জানান, তারা পরিকল্পিতভাবে দা, ছুরি, রাম দা, কিরিচসহ দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে এলোপাতাড়ি আমাদের ঘরে ঢুকে হামলা চালিয়েছে, নারী পুরুষ কেউ তাদের নির্যাতন থেকে রক্ষা হয়নি, স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। 

এ বিষয়ে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ জানান, হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে, অনেকে আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে চিকিসাধিন রয়েছে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

জামান / জামান

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী