প্রতিবন্ধীদের ভাতা বাড়ানো হবে : সমাজকল্যাণমন্ত্রী
প্রতিবন্ধীদের জন্য ভাতা বাড়ানো হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী আলহাজ নুরুজ্জামান আহম্মেদ এমপি। শনিবার (১৬ জুলাই) দুপুরে লালমনিরহাটে শিশু পরিবারে ২৫ শয্যাবিশিষ্ট শান্তি নিবাস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করে এ কথা বলেন তিনি।
এ সময় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধীদের জন্য যে কাজ করেছেন সেজন্য বিশ্বে প্রশংসিত হয়েছেন। প্রতিবন্ধীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা ও আবাসস্থল তৈরি করা হবে, যাতে তারা কারো ওপর নির্ভরশীল না থাকে। শান্তি নিবাসে ষাটোর্ধ্ব বয়সের মানুষেরা থাকতে পারবেন আর শিশু পরিবারের শিশুরা তাদের দাদা-দাদি বা নানা-নানি হিসেবে যত্ন নেবে।
এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মতিয়ার রহমান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পিডি পরিচালক বিভাগীয় সমাজসেবা অধিদপ্তর রংপুরের পরিচালক সাদেকুল ইসলাম, জেলা সমাজসেবা অফিসার আব্দুল মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।
জামান / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’