ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

যুক্তরাষ্ট্রেরও ভুল আছে : বাইডেনকে পাল্টা জবাব সৌদি প্রিন্সের


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৭-৭-২০২২ দুপুর ১০:২৪

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সৌদি আরবে যান। জেদ্দায় লোহিত সাগরের বন্দরনগরীতে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানসহ ঊর্ধ্বতন সৌদি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। প্রিন্স সালমানের সঙ্গে বৈঠকে সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যার বিষয়টি তুলে ধরেন জো বাইডেন। এর পাল্টা জবাবে সৌদি প্রিন্স বলেছেন, ‘যুক্তরাষ্ট্রেরও ভুল আছে’।

দুই দেশের শীর্ষ দুই নেতার বৈঠকের বিষয়ে এক বিবৃতিতে সৌদি কর্তৃপক্ষ জানায়, বৈঠকে প্রিন্স সালমান বাইডেনকে বলেছেন, সৌদি আরব সাংবাদিক জামাল খাশোগির হত্যার মতো ভুল ঠেকাতে কাজ করেছে। দায়ী ব্যক্তিদের শাস্তি দিয়েছে। তিনি বলেছেন, ইরাক যুদ্ধের মতো কিছু ভুল যুক্তরাষ্ট্রেরও রয়েছে। এছাড়া সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যা ও ইরাকে বন্দি আবু ঘারিবের ইস্যুও বৈঠকে তোলেন সৌদি প্রিন্স।

বাইডেন বৈঠক শেষে শুক্রবার সাংবাদিকদের বলেন, তিনি প্রিন্স মোহাম্মদকে বলেছেন, ২০১৮ সালে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক খাশোগি হত্যার জন্য দায়ী করেন প্রিন্স সালমানকে। বাইডেন বলেন, আমি সব সময় যেমন করি, আমি স্পষ্ট করে দিয়েছি যে, মানবাধিকারের বিষয়টি আমার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ’। খাশোগি হত্যার বিষয়টি বৈঠকে উত্থাপন করেছি, আমি সে সময়ে এটি সম্পর্কে কী ভেবেছিলাম এবং এখন কী ভাবছি তা স্পষ্ট করে দিয়েছি।

এর আগে প্রেসিডেন্ট জো বাইডেনের সৌদি সফর ঘিরে নানা বিতর্ক তৈরি হয়। শুক্রবার জেদ্দায় প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক শুরুর আগে নানা রকমের প্রশ্নের সম্মুখীন হতে হয় তাকে। রিয়াদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক পুনঃস্থাপনের প্রচেষ্টার মধ্যে এবং ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে জ্বালানি সংকট মেটাতে মার্কিন প্রেসিডেন্টের সৌদি আরব সফর বলে ধারণা করা হচ্ছে।

সৌদি আরব বিশ্বের অন্যতম তেল উৎপাদনকারী দেশ। এছাড়া সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক উন্নয়ন ও মধ্যপ্রাচ্যে ইরানের আধিপত্য হ্রাস করতেই বাইডেনের এ সফর বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র : রয়টার্স

জামান / জামান

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশকেও কঠোর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান’ ঘোষণা ট্রাম্পের

কলকাতায় আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেছে

নভেম্বরে কিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প

ভেনেজুয়েলার অর্ধেকের বেশি তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

তারেক রহমানের ভারত সফরে খুলতে পারে সম্পর্কের ‘নতুন দুয়ার’

ইউক্রেনকে ড্রোন সরবরাহ, যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার

হামাস অস্ত্র না ছাড়লে গাজা পুনর্গঠন শুরু হবে না: ট্রাম্পের জামাতা

বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত

ইরান নিয়ে দ্বিমত: দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভাটা স্পষ্ট

পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, দগ্ধ হয়ে নিহত ৭