ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

চীনা অর্থনীতির প্রবৃদ্ধি কমেছে


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৭-৭-২০২২ দুপুর ১০:৩৬

চীনে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে জারি করা লকডাউনের কারণে ব্যবসা-বাণিজ্য আর ভোক্তাদের ওপর যে নেতিবাচক প্রভাব পড়েছে, তার ফলে চলতি বছরের দ্বিতীয়ার্ধ্বে দেশটির অর্থনীতি অনেকাংশে সংকুচিত হয়েছে। এপ্রিল থেকে জুনের শেষ পর্যন্ত তিন মাসে দেশটির মোট দেশজ উৎপাদন বা জিডিপি তার আগের প্রান্তিকের চেয়ে ২ দশমিক ৬ শতাংশ হ্রাস পেয়েছে। ওই সময়ে চীনের প্রধান অর্থনৈতিক কেন্দ্র সাংহাইসহ দেশটির প্রধান শহরগুলো সম্পূর্ণ অথবা আংশিক লকডাউনে ছিল। আর তা জারি করা হয়েছিল দেশটির ‘জিরো কোভিড’ নীতির কারণে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনে এপ্রিল থেকে জুন প্রান্তিকে আগের বছরের তুলনায় দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। তবে এই সময়ে দেশটির অর্থনীতিতে ১ শতাংশ প্রবৃদ্ধি হওয়ার ভবিষ্যদ্বাণী করা হয়েছিল।

অক্সফোর্ড ইকোনমিক্সের প্রধান অর্থনীতিবিদ টমি উ বিবিসিকে বলেছেন, মহামারী শুরু হওয়ার পর থেকে এই দ্বিতীয় প্রান্তিকে জিডিপির হিসাব ছিল সবচেয়ে খারাপ। লকডাউনের কারণে, বিশেষ করে সাংহাইতে এই প্রান্তিকের শুরুতে অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। 

এই মন্দার শিকার কোম্পানির একটি ব্রিটিশ লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড বারবেরি শুক্রবার বলেছে, চীনে তাদের বিক্রি মারাত্মকভাবে কমে গেছে। লকডাউনে ক্রেতারা বাড়িতে থাকতে বাধ্য হওয়ায় বছরের প্রথম প্রান্তিকে চীনে কোম্পানিটির পণ্য বিক্রি ৩৫ শতাংশ হ্রাস পেয়েছে। কিন্তু জুন মাসে চীনে দোকানপাট খুলে দেয়ায় ক্রেতাদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গত মাসের সরকারি পরিসংখ্যানে দেখা যায়, নানা ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর দেশটির অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার হয়েছে। উ বলেছেন, জুন মাসের পরিসংখ্যান বেশি ইতিবাচক ছিল। লকডাউন তুলে নেওয়ার পর কার্যকলাপ বাড়তে থাকে। তবে আবাসন খাতের মন্দা প্রবৃদ্ধির হারকে কমিয়ে দিচ্ছে।

এদিকে, ট্রেডিং প্লাটফর্ম ওয়ান্ডার এশিয়া প্যাসিফিক অঞ্চলের ঊর্ধ্বতন বিশ্লেষক জেফ হ্যালি বিবিসিকে বলেছেন, চীনের সাম্প্রতিক অর্থনৈতিক কর্মকাণ্ডে অগ্রগতির লক্ষণ দেখা যাচ্ছে। জিডিপি প্রত্যাশার চেয়ে খারাপ ছিল, তবে বেকারত্ব ৩.৫% এ নেমে এসেছে এবং খুচরা বিক্রি বাড়ছে উল্লেখযোগ্যভাবে।

জামান / জামান

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি