ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বাবার ইচ্ছে পূরণে এতিমদের জন্য মাদরাসা বানালেন তরুণ উদ্যোক্তা


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১৭-৭-২০২২ দুপুর ১২:৪৯
বাবা-মায়ের ইচ্ছে ছিল ছেলেকে হাফেজ বানাবেন। কিন্তু গ্রামে তেমন কোনো মাদরাসা না থাকায় সেই সুযোগ হয়নি। তাই ভর্তি করানো হয় স্কুলে। স্কুল থেকেই কম্পিউটারের প্রতি তার ছিল ব্যাপক নেশা। হয়েছেন আইটি ইঞ্জিনিয়ার। ঢাকায় ‘ই-পার্ক’ আইটি লিমিটেড ও ই-চেন্স ল্যাব নামে তার দুটি প্রতিষ্ঠান রয়েছে। সেখানে বিপ্লবের গ্রামের ৫০ জন ও সারাদেশের প্রায় দুই শতাধিক তরুণ চাকরি করছেন।
 
তার নাম মেজবা উদ্দিন বিপ্লব। বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বৈরাতি গ্রামের কেইউপি বিদ্যালয় সংলগ্ন এলাকায়। তার বাবার নাম মৃত সহির মোল্লা। কিছুদিন আগে তিনি মারা যান। মারা যাওয়ার আগে স্ত্রীকে বলে যান, ছেলে যেন অসহায় শিশুদের জন্য একটি এতিমখানা তৈরি করে, যেখানে সব টাকা খরচ করবে ছেলে নিজেই। সেই স্বপ্ন পূরণ করতে হাতে নেন পরিকল্পনা। অবশেষে সেই স্বপ্ন পূরণ হওয়ার পথে।
 
শনিবার (১৬ জুলাই) সন্ধ্যায় হাজী রেফাজ উদ্দিন-সহির মোল্লা হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। এ সময় প্রতিষ্ঠাতা তরুণ ইঞ্জিনিয়ার মেজবা উদ্দিন বিপ্লব সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
 
সমাজকল্যাণমন্ত্রী বলেন, তিস্তার কোলঘেঁষে এই এতিমখানাটি একদিন অনেক বড় হবে। এখানে ইসলামসহ সব ধরনের শিক্ষায় আলোকিত হবে শিশুরা। আমি এই তরুণ উদ্যোক্তা ইঞ্জিনিয়ার বিপ্লবকে ধন্যবাদ জানাই।
 
তরুণ উদ্যোক্তা মেজবা উদ্দিন বিপ্লব বলেন, নিজের চেষ্টায় আজ আমি এতদূর এসেছি। কখনো ভাবিনি দেশের বাইরের বড় বড় প্রতিষ্ঠানের সফটওয়্যার তৈরি করে দিতে পারব, নিজের প্রতিষ্ঠানে ছোট ভাইদের চাকরি দিতে পারব। চেষ্টা না থাকলে আসলে কোনোকিছুই সম্ভব নয়। বাবা-মায়ের পাশাপাশি নিজের চেষ্টা ছিল একদিন একটি প্রতিষ্ঠান গড়ে তুলব, যেখানে এতিম শিশুরা খরচ ছাড়াই পড়াশোনা করবে। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে। কাজটি করতে পেরে অনেক ভালো লাগছে।
 
বিপ্লব আরো বলেন, নিজের ৬০ শতক জমিতে ৪০ জন এতিম শিশুর জন্য প্রথমে ব্যবস্থা করা হবে। পরে আসন আরো বাড়ানো হবে। শিশুরা এখানেই থাকবে, খাবে, পড়বে। তাদের পুরো খরচ বহন করবে মাদরাসা কমিটি।  
 
হাজী রেফাজ উদ্দিন-সহির মোল্লা হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কালীগঞ্জ থানার ওসি এটিএম গোলাম রসূল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, উপজেলা যুবলীগের সভাপতি রেফাজ রাঙা, কালের কণ্ঠের সাংবাদিক হায়দার আলী বাবু, বাবর আলী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার