শিক্ষার্থীদের স্বপ্নের আগামীর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
বৃহত্তর নোয়াখালী অন্ঞলে উচ্চ শিক্ষার দ্বার উন্মোচিত করতে জাতীয় সংসদে ২০০০ সালের ১৫ জুলাই পাস হয়" নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন"। যার ধারাবাহিকতায় ২২ শে জুন ২০০৬ সালে দেশের ২৭ তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে শিক্ষাকার্যক্রম শুরু করে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( নোবিপ্রবি) । শিক্ষার্থীদের সাথে কথা বলে ভবিষ্যতে কেমন নোবিপ্রবি চান শিক্ষার্থীরা এ বিষয়ে তাদের মতামত জানাচ্ছেন দৈনিক সকালের সময় পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোঃ ফাহাদ হোসেন।
মানসম্মত শিক্ষা ও গবেষণায় জোর দেয়া আবশ্যক : বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগে ৪ র্থ বর্ষের শিক্ষার্থী কাজী মুহাম্মদ আল-আমিন বলেন, "সূচনালগ্ন থেকে নানাবিধ সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও একটু একটু করে এগিয়ে চলছে প্রাণের নোবিপ্রবি। তবে যুগের চাহিদা অনুযায়ী সৃজনশীল ও দক্ষ মানবসম্পদ গড়তে উন্নত ল্যাব সুবিধা, আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত রিডিং রুম এবং সমৃদ্ধ গ্রন্থাগার থাকা অতীব জরুরি। সময়ের সাথে পাল্লা দিয়ে অবকাঠামোগত উন্নয়ন হয়তো সম্ভব, কিন্তু সুষ্ঠু পরিকল্পনা ও সমন্বয় ব্যতীত মানসম্মত শিক্ষা প্রদান বেশ দুরূহ। তাই উন্নত বাংলাদেশ গড়ার সুমহান অগ্রযাত্রায় দক্ষ মানবসম্পদ তৈরিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মানসম্মত শিক্ষায় গুরুত্ব দেবে বলে আমার বিশ্বাস।
শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকুক : ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্টের ৩য় বর্ষের শিক্ষার্থী সাজবীর হাসান বলেন, " আমরা চাই শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকুক। শিক্ষার্থীদের কে গবেষণায় ব্যাপকভাবে উৎসাহিত করা হোক। এরই নিমিত্তে, গ্রন্থাগার উন্নয়ন , খেলাধুলার জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত, পর্যাপ্ত ক্লাসরুম, ইন্টারনেট সুবিধা, ও যাতায়াতের জন্য যথেষ্টসংখ্যক বাস নিশ্চিত করা হোক। এসব অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের উন্নত মনন গঠনে বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক।
প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে কেবল দেশীয় পরিমণ্ডল নয়, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলেও বিশ্ববিদ্যালয়ের সুনাম ছড়িয়ে পড়ুক। সর্বোপরি,
শিক্ষক - শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের যথাযথ সুযোগ-সুবিধা নিশ্চত করনের মাধ্যমে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় থাকুক। সর্বস্তরে শিক্ষার সাথে নৌতিকতার সমন্বয় ঘটুক। এটাই আমাদের প্রত্যাশা।
অবকাঠামো ও একাডেমিক উন্নয়নে গুরুত্ব দিতে হবে : অর্থনীতি বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী নুর আসমা মিম বলেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়ই কিছু সীমাবদ্ধতা নিয়ে তৈরি হয়।তবে সময়ের সাথে এই সীমাবদ্ধতা গুলো দূর না করলে এটি শিক্ষার মান উন্নয়নের পথে বাধা হয়ে দাড়ায়।
আমাদের ডিপার্টমেন্ট গুলোতে শ্রেণিকক্ষের স্বল্পতার কারণে যথাযথভাবে ক্লাস নেওয়া সম্ভব হয়ে উঠছে না।তাই বিশ্বমানের একাডেমিক ভবন নির্মান করা প্রয়োজন দ্রুত ।একটি বিশ্ববিদ্যালয় বাইরে পরিচিতি লাভ করার জন্য গবেষণাধর্মী কাজ করা অতীব জরুরি।আমাদের বিশ্ববিদ্যালয়ে ভালোই গবেষণা হয় তবে ল্যাব সংখ্যা অনেক কম।তাই গবেষণামূলক উচ্চ শিক্ষার জন্য রির্সাচ ইনস্টিটিউট ও আধুনিক ল্যাবের সংখ্যা বৃদ্ধি করা দরকার। এছাড়া ক্যাফেটেরিয়া ও এর খাবারের মান উন্নয়নে নজর দেওয়া একান্ত জরুরি।এবং বিশ্ববিদ্যালয়ে টিএসসি স্থাপনের জন্য বিশেষ ভাবে দৃষ্টি আকর্ষণ করছি।
হল সংখ্যা বৃদ্ধি এবং হলে ভর্তুকি বাড়াতে হবে ; এমআইএস বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী জায়েদুল ইসলাম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার গুণগত মানের দিক দিয়ে অনেক এগিয়ে গেলেও শিক্ষার্থীদের আবাসন এবং অবকাঠামোর উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একদম স্হবির। বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটা দেশের মধ্যে আন্তর্জাতিক মানের শিক্ষার মান ধরে রাখতে হলে সম্পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় গড়ার গুরুত্ব অপরিসীম। আমাদের বিশ্ববিদ্যালয়ে যদিও ছাত্রীদের জন্য তিনটা হল আছে,ছাত্রদের হলের অপর্যাপ্ততা লক্ষনীয়।
হলগুলোতে খাবারের ভর্তুকি নেই বললেই চলে। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ছাত্রদের আবাসন সুবিধার উন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন আশাকরি পদক্ষেপ নিবে।সম্পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার পাশাপাশি বৈশ্বিকভাবে আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা অবস্থান থাকবে - এই আশাবাদ ব্যক্ত করছি।
এমএসএম / জামান
রমজানের সংযমে ঈদের আনন্দ: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম
লটারি বাতিল, স্কুলে ভর্তি করা হবে পরীক্ষার ভিত্তিতে
কৃষি বাণিজ্য ও আগ্রোইকোলজি নিয়ে সার্ক কৃষি কেন্দ্রের দুই বই উন্মোচন
জবি ছাত্রদলের নতুন নেতৃত্বে এগিয়ে কে এম মাহমুদ হাসান
প্রশংসায় ভাসছেন পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক: জবিতে ৭ বিভাগে স্পেশাল ঈদ বাস সার্ভিস
পবিপ্রবিতে রেজিস্ট্রারকে ইউট্যাবের ব্যাখ্যাতলব
পবিপ্রবিতে রেজিস্ট্রারকে ইউট্যাবের ব্যাখ্যাতলব
পবিপ্রবিতে ডেপুটি রেজিস্ট্রারকে জিয়া পরিষদের ব্যাখ্যাতলব
নারী হেনস্তার অভিযোগে ৩ ঢাবি শিক্ষার্থী বহিষ্কার
পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে মেইন গেট নির্মাণে অনিয়ম, পিলারের কাঠামোগত ত্রুটি নিয়ে প্রশ্ন