ডিজিটাল সনদ ও পরিচয়পত্র পাচ্ছেন শরণখোলার ৪২২ জন বীর মুক্তিযোদ্ধা
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে ১২ ধরনের বারকোড ও বিশেষ পদ্ধতিতে ছাপানো ডিজিটাল সনদপত্র ও পরিচয়পত্র (স্মার্টকার্ড) পাচ্ছেন বাগেরহাটের শরণখোলার ৪২২ জন বীর মুক্তিযোদ্ধা। শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
মুক্তিযুদ্ধ চলাকালীন প্রবাসী সরকার কর্তৃক নিয়োগকৃত যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম আফজাল হুসাইন জানান, স্বাধীনতার ৫০ বছর পরে হলেও সরকারের এ পদক্ষেপ প্রশংসার দাবিদার এবং বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য এটি গর্বের।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর-ই আলম সিদ্দিকী জানান, উপজেলার ২০৩ জন জীবিত বীর মুক্তিযোদ্ধা ডিজিটাল সনদ ও স্মার্টকার্ড এবং মৃত ২১৯ জন বীর মুক্তিযোদ্ধা ডিজিটাল সনদ পাচ্ছেন। খুব শিগগিরই বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত