যুক্তরাষ্ট্রে শপিংমলে বন্দুক হামলায় নিহত ৩
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিসের বাইরে একটি শপিংমলে হামলা চালানো হয়েছে। ফুড কোর্টে চালানো এ হামলায় তিনজন নিহত হয়েছেন। তবে এক বেসমরিক নাগরিকের গুলিতে ওই হামলাকারীও নিহত হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পুলিশের উদ্ধৃতি দিয়ে স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। ইন্ডিয়ানাপোলিসের গ্রিনউড পার্ক মলে এ হামালা চালানো হয়। এরপর সেখানে উপস্থিত একজন বেসামরিক নাগরিক ওই হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালান। কারণ, তার কাছেও অস্ত্র ছিল।
প্রতিবেদনে বলা হয়, হামলাকারী একাই ছিল। তার কাছে ছিল একটি রাইফেল ও কিছু গোলাবারুদ। তবে পুলিশ নিহতদের পরিচয় প্রকাশ করেনি। তাছাড়া গোলাগুলির সময় শপিংমলের ক্রেতা-বিক্রেতারা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকেন।
জামান / জামান
‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’
শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?
আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী
ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট
ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড
হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর
যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র
ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী
‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে
হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি
Link Copied