লালমোহনে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ভোলার লালমোহনে বহুল প্রচারিত জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। পত্রিকাটির ১৬ বছরে পদার্পণ উপলক্ষে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আয়োজনে বুধবার (৩০ জুন) বেলা ১১টায় লালমোহন প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
পত্রিকার লালমোহন উপজেলা প্রতিনিধি মো. মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ, প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মো. জসিম জনি।
বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মধ্যদিয়ে পত্রিকাটি ব্যাপক পাঠকপ্রিয়তা অর্জন করেছে। এ ধারা অব্যাহত রাখার প্রত্যয়ে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন তারা। এ সময় উপজেলার বিভিন্ন প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান