ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

বিপুল জয় নিয়ে পাঞ্জাবে ক্ষমতায় ফিরছে ইমরান খানের দল


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৮-৭-২০২২ সকাল ৯:৩৫

পাঞ্জাব প্রাদেশিক পরিষদের ২০টি আসনের উপ-নির্বাচনে ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) বিপুলভাবে জয়ী হয়ে ক্ষমতায় ফিরতে যাচ্ছে। বেসরকারিভাবে শেষ খবর পাওয়া পর্যন্ত ২০টি আসনের মধ্যে ইতোমধ্যে ৪টিতে জয় নিশ্চিত করেছে দলটি এবং আরো ১৩টি আসনে এগিয়ে রয়েছে পিটিআই।

স্থানীয় সময় রোববার (১৭ জুলাই) রাতে পাকিস্তানি গণমাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়। প্রতিবেদনে বলা হয়, মুসলিম লিগ-এন (পিএমএল-এন) মাত্র দুটি আসনে জয় পেয়েছে।

অপরদিকে নির্বাচনে নিজেদের পরাজয় স্বীকার করে নিয়েছে মুসলিম লিগ। দলটির নেতা মালিক আহমাদ খান জিও নিউজকে বলেছেন, মন থেকে গ্রহণ করে নিলাম যে, পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) ঐতিহাসিক বিজয় অর্জিত হয়েছে।

বেসরকারি গণনা অনুসারে, পিটিআই ২০টি আসনের মধ্যে ১৬টিতে এগিয়ে রয়েছে। নওয়াজ শরীফের দল পিএমএল-এন এগিয়ে রয়েছে মাত্র ৩টিতে এবং বাকি একটিতে এগিয়ে রয়েছেন একজন স্বতন্ত্র প্রার্থী।

পিটিআইয়ের মাখদুম জাইন হুসেন কুরেশি যিনি পার্টির ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশির ছেলে, তিনি পিএমএল-এনের মুহাম্মাদ সালমানকে শহরের সমস্ত ভোটকেন্দ্রের অনানুষ্ঠানিক ফলাফল অনুযায়ী পিপি-২১৭ মুলতান ৭-এ পরাজিত করেছেন। কোরেশি ৪৬ হাজার ৯৬৩ ভোট পেয়েছেন, যেখানে সালমান পেয়েছেন ৪০ হাজার ১০৪ ভোট।

পিপি-২৮৮ ডেরা গাজী খান ৪ আসনে পিটিআইয়ের সরদার মোহাম্মদ সাইফউদ্দিন খোসা ৫৮ হাজার ৮৮৫ ভোট পেয়ে আব্দুল কাদির খানকে পরাজিত করেছেন, যিনি মাত্র ৩২ হাজার ৯০৭ ভোট পেয়েছেন।

অন্যদিকে এটি পিপি-২০২ সাহিওয়াল ৭ আসনে পিটিআইয়ের অবসরপ্রাপ্ত মেজর মুহাম্মদ গোলাম সারওয়ার ৬১ হাজার ৯৮৯ ভোট পেয়ে পিএমএল-এনের মালিক নওমান আহমেদ ল্যাংরিয়ালকে পরাজিত করেছেন, যিনি ৫৯ হাজার ১৬৭ পেয়েছেন।

পিপি-৮৩ খুশব ২ আসনেও পিটিআই প্রার্থী মালিক হাসান আসলাম খান ৪৮ হাজার ৪৭৫ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ আসিফ মালিককে পরাজিত করেছেন। আসিফ সেখানে ৪১ হাজার ৭৫২ ভোট পেয়েছেন।

জামান / জামান

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশকেও কঠোর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান’ ঘোষণা ট্রাম্পের

কলকাতায় আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেছে

নভেম্বরে কিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প

ভেনেজুয়েলার অর্ধেকের বেশি তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

তারেক রহমানের ভারত সফরে খুলতে পারে সম্পর্কের ‘নতুন দুয়ার’

ইউক্রেনকে ড্রোন সরবরাহ, যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার

হামাস অস্ত্র না ছাড়লে গাজা পুনর্গঠন শুরু হবে না: ট্রাম্পের জামাতা

বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত

ইরান নিয়ে দ্বিমত: দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভাটা স্পষ্ট

পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, দগ্ধ হয়ে নিহত ৭