রাষ্ট্রদ্রোহের অভিযোগে নিরাপত্তা প্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি
ইউক্রেনের নিরাপত্তা সংস্থার (এসবিইউ) প্রধান এবং শীর্ষ প্রসিকিউটর জেনারেলকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ক্ষমতাধর সংস্থা দুইটিতে রাষ্ট্রদ্রোহের বহু ঘটনার কথা উল্লেখ করে এ সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন তিনি।
জেলেনস্কি জানান, ৬০ জনের বেশি সাবেক কর্মী এখন রাশিয়ার অধিকৃত এলাকায় ইউক্রেনের বিরুদ্ধে কাজ করছে। আইন প্রয়োগকারী কর্মকর্তাদের বিরুদ্ধে মোট ৬৫১টি সহযোগিতা ও রাষ্ট্রদ্রোহের মামলা শুরু করা হয়েছে। সোমবার (১৮ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে একথা জানানো হয়েছে।
বরখাস্তকৃত কর্মকর্তারা ইভান বাকানভ এবং ইরিনা ভেনেডিক্টোভা এখন পর্যন্ত প্রেসিডেন্টের আদেশের বিষয়ে কোনো মন্তব্য করেননি।
স্থানীয় সময় রোববার (১৭ জুলাই) রাতে ভিডিওবার্তায় জেলেনস্কি বলেন, রাষ্ট্রের জাতীয় নিরাপত্তার ভিত্তির বিরুদ্ধে এমন অপরাধের বিন্যাস... সংশ্লিষ্ট প্রধানদের (দুটি সংস্থার) বিরুদ্ধে অত্যন্ত গুরুতর প্রশ্ন উঠেছে। এর প্রতিটি প্রশ্নের যথাযথ উত্তর দেয়া হবে।
বরখাস্ত হওয়া এসবিইউ প্রধান ইভান বাকানভ প্রেসিডেন্ট জেলেনস্কির শৈশবের বন্ধু। এর আগে ক্রিমিয়ায় এসবিইউর আঞ্চলিক প্রধান ওলেহ কুলিনিচকে গ্রেফতার করা হয়। তাকে বিশ্বাসঘাতকতায় সন্দেহভাজন বিবেচনা করা হচ্ছে।
এদিকে ইউক্রেন বলেছে, রোববার রাশিয়ার বেশ কয়েকটি যুদ্ধজাহাজ ক্রিমিয়ার কৃষ্ণ সাগর থেকে আরো পূর্বে নভোরোসিয়স্ক বন্দরে সরিয়ে নেয়া হয়েছে। কিয়েভ তার পশ্চিমা মিত্রদের কাছ থেকে আরো বেশি দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাওয়ার পর এ সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া।
এছাড়া ক্রিমিয়ায় হামলা চালানোর বিষয়ে ইউক্রেনকে হুঁশিয়ার করে দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। ক্রিমিয়ায় হামলা হলে ইউক্রেনকে ‘চূড়ান্ত দিনের’ মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান মেদভেদেভ।
জামান / জামান
ইরানের সঙ্গে ব্যবসা করা দেশকেও কঠোর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের
ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান’ ঘোষণা ট্রাম্পের
কলকাতায় আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেছে
নভেম্বরে কিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প
ভেনেজুয়েলার অর্ধেকের বেশি তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু
শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত
তারেক রহমানের ভারত সফরে খুলতে পারে সম্পর্কের ‘নতুন দুয়ার’
ইউক্রেনকে ড্রোন সরবরাহ, যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার
হামাস অস্ত্র না ছাড়লে গাজা পুনর্গঠন শুরু হবে না: ট্রাম্পের জামাতা
বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত
ইরান নিয়ে দ্বিমত: দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভাটা স্পষ্ট