ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

দেশজুড়ে জরুরি অবস্থা জারি করলেন শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৮-৭-২০২২ দুপুর ১০:১৯

দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। এটি আজ সোমবার (১৮ জুলাই) থেকে কার্যকর হচ্ছে।

বিক্রমাসিংহে একটি নোটিসে বলেছেন, তার প্রশাসন সামাজিক অস্থিরতা প্রশমিত করতে এবং দ্বীপ দেশটিকে আঁকড়ে ধরা অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে চায়। তাই জননিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং প্রয়োজনীয় সরবরাহ ও পরিসেবার রক্ষণাবেক্ষণের স্বার্থে জনসাধারণের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে।

আগামী ২০ জুলাই দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবে। পার্লামেন্টে ভোটাভুটির আগে জরুরি অবস্থা জারি করা হলো। মঙ্গলবার (১৯ জুলাই) সংসদে মনোনয়ন গ্রহণ করা হবে ও বুধবার প্রেসিডেন্ট পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

অর্থনৈতিক সংকটের জেরে বিক্ষোভের মুখে সম্প্রতি পদত্যাগ করেছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। গত শুক্রবার গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগপত্র গৃহীত হয়েছে পার্লামেন্টে। এক সপ্তাহ আগে হাজার হাজার সরকারবিরোধী বিক্ষোভকারী তার সরকারি বাসভবন ও অফিস দখল করার পর তিনি প্রথমে মালদ্বীপ এবং তারপর সিঙ্গাপুরে যান।

শ্রীলঙ্কার পার্লামেন্ট গত শনিবার নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করার জন্য বৈঠক করেছে। গোতাবায়া রাজাপক্ষের মিত্র বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে পূর্ণকালীন প্রেসিডেন্ট পদ গ্রহণের শীর্ষ প্রতিযোগীদের মধ্যে একজন। কিন্তু বিক্ষোভকারীরা তাকে চান না। ফলে তিনি নির্বাচিত হলে আরো অস্থিরতার সম্ভাবনা দেখা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জামান / জামান

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি