ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

বিশ্বে আরো ৫ লাখ ১৫ হাজার জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫৯৫


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৮-৭-২০২২ দুপুর ১০:৫৯

করোনা মহামারীতে বিশ্বে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৫৯৫ জন। এ সময়ে শনাক্ত হয়েছে ৫ লাখ ১৫ হাজার ২৮ জনের। সোমবার (১৮ জুলাই) সকালে করোনায় মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দৈনিক মৃত্যু এর আগের দিনের তুলনায় ৩ শতাধিক কমেছে। আগের দিনের তুলনায় শনাক্ত কমেছে সোয়া ১ লাখের বেশি। মহামারীর শুরু থেকে বিশ্বে এ পর্যন্ত মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৩ লাখ ৮৭ হাজার ৫১৪ জনে। মোট আক্রান্ত হয়েছে ৫৬ কোটি ৭৫ লাখ ৯৩ হাজার ৯৬৩ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে জাপানে। এ সময়ের মধ্যে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ৪ হাজার ৮৩২ জন। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে ১ কোটি ২ লাখ ৪ হাজার ৮৪৩ জন।

জাপানে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ২১ জন। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত ৩১ হাজার ৫৮০ জন মারা গেছে পূর্ব এশিয়ার এ দেশটিতে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে ইতালি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে ৭৯ জন।

মহামারীর শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মারা গেছে ১ লাখ ৬৯ হাজার ৯২৫ জন। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ কোটি ১ লাখ ৪৫ হাজার ৮৫৯ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারী’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

জামান / জামান

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি