লালমোহনে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো খাল দখল
ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজারের পূর্ব পাশের খাল দখল করে আরসিসি পিলার দিয়ে স্থাপনা নির্মাণ করা হচ্ছে- এমন সংবাদ পেয়ে নিজের প্রতিনিধি পাঠিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসার।
তবে ইউএনওর প্রতিনিধিদের কথা তোয়াক্কা না করে খালের স্থাপনা নির্মাণ অব্যাহত রাখে অবৈধ দখলদার হারুন বাবুল। পরে ইউএনওর নির্দেশে গতকাল রোববার রাতে হারুন বাবুলকে আটক করে থানায় আনে পুলিশ। পরে থানা হেফাজতে থাকা হারুন বাবুলের লোকজনের মাধ্যমে অবৈধ স্থাপনা ভাঙা হয় এবং ভবিষ্যতে অবৈধ দখল না করার বিষয়ে মুচলেকা রেখে সোমবার (১৮ জুলাই) সকালে তাকে ছেড়ে দেয়া হয়।
লালমোহন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পল্লব কুমার হাজরা বলেন, রাষ্ট্র ও আইনের ঊর্ধ্বে কেউ নয়। অবৈধভাবে খাল দখলদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান