ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

দৌলতদিয়ায় পদ্মায় ধরা পড়ল ২৫ কেজি ওজনের বাঘাইড়


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ১৮-৭-২০২২ দুপুর ৪:২১
রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা-যমুনার মোহনায় জেলের জালে আবারো ধরা পড়ল ২৪ কেজি ৭০০ গ্রাম ওজনের বিশালাকৃতির একটি বাঘাইড় মাছ। সোমবার (১৮ জুলাই) সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের উজানে জেলে জয়নাল হলদারের জালে মাছটি ধরা পড়ে।
 
মাছটিকে বিক্রির জন্য স্থানীয় দৌলতদিয়া পাঁচ নম্বর ফেরিঘাটের আড়তে নিয়ে এলে মাছটিকে একনজর দেখতে ভিড় করে স্থানীয়রা। এ সময় দৌলতদিয়ার মাছ ব্যবসায়ীদের অংশগ্রহণে উন্মুক্ত ডাকের মাধ্যমে ১ হাজার ১০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান মিয়া সম্রাট।
 
আড়তের মালিক শাহজাহান মিয়া সম্রাট বলেন, পদ্মা নদীর পানি কিছুটা কমছে, যে কারণে এখন বড় মাছগুলো খাবারের সন্ধানে নদীর কিনারায় আসছে। এতে মাঝেমধ্যেই এমন বড় মাছ ধরা পড়ছে। সোমবার সকালে জয়নাল হলদারের জালে ধরা পড়া প্রায় ২৫ কেজি ওজনের বাঘাইড় মাছটি ১১০০ টাকা কেজি দরে মোট ২৭ হাজার টাকায় কিনে নেই। 
 
তিনি আরো জানান, মাছটিকে আপাতত ঘাটের পন্টুনের সাথে বেঁধে রাখা হয়েছে। সেই সাথে ঢাকার ব্যবসায়ীদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হচ্ছে। একটু বেশি দাম পেলেই বিক্রি করা হবে।
 
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান জানিয়েছেন, বর্তমানে পদ্মায় অন্যান্য মাছ কম থাকলেও বড় বাঘাইড়, চিতল, বোয়াল, কাতল, রুই, পাঙ্গাসসহ বিভিন্ন মাছ পাওয়া যাচ্ছে।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত