ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাঙ্গুনিয়ায় হাতির চাঁদাবাজি


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৮-৭-২০২২ বিকাল ৫:১১
চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাস্তায় ঘুরছে বিশালদেহী হাতি। সেই হাতির পিঠে বসা মাহুত। মাহুতের নির্দেশেই এক যানবাহন থেকে অন্য যানবাহন যাচ্ছে হাতিটি। এরপর শুঁড় সোজা এগিয়ে দিচ্ছে ড্রাইভারের কাছে। শুঁড়ের মাথায় টাকা গুঁজে না দেওয়া পর্যন্ত শুঁড় সরাচ্ছে না হাতিটি। এভাবেই অভিনব কৌশলে হাতি দিয়ে চলছে চাঁদাবাজি। এতে সড়কে চলাচল করা যানবাহন ও পথচারী-যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সোমবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০ টায় চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার কাপ্তাই সড়কের শান্তিরহাট এলাকায় দেখা যায় এ দৃশ্য। 
 
সরেজমিনে দেখা যায়, হাতি দিয়ে টাকা তুলছেন মাহুত। সর্বনিম্ন ১০ টাকা থেকে শুরু করে প্রতিটি গাড়ি থেকে নেওয়া হচ্ছে চাঁদা। শুদু যানবাহনের পথ রোধ করে নয় যাত্রীদের থেকেও নেওয়া হচ্ছে চাঁদা। 
 
শান্তিরহাট বাজারে একটি সিএনজি চালিত অটোরিকশার সামনে হঠাৎ একটি হাতি এসে শুঁড় এগিয়ে দিল। টাকা দেওয়ার কারণ জানতে চাইলে ওই সিএনজি চালক বলেন, ‘টাকা না দিলে যাবে না। এ ছাড়া দেরি হলে অনেক সময় ভাঙচুর করে। এ জন্য ঝামেলা হওয়ার আগেই টাকা দিয়ে দিলাম।’ 
 
হাতির পিঠে বসে থাকা মাহুত বলেন, ‘হাতির ভরণপোষণের জন্য সবাই খুশি হয়ে কিছু টাকা দেয়।’ 
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী বলেন, হাতি বা বন্যপ্রাণী ব্যবহার করে সড়কে চাঁদাবাজি করা উচিত নয়। আমাকে কেউ অবহিত করেনি। আপনি জানিয়েছেন, আমি অতিদ্রুত এই ব্যপারে ব্যবস্থা গ্রহণ করছি।

এমএসএম / জামান

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী