প্যারিসের বারে বন্দুক হামলায় হতাহত ৫
ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি বারে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। স্থানীয় সময় সোমবার (১৮ জুলাই) রাতে প্রাচীন এই শহরটির একটি বারে গোলাগুলি ও হতাহতের এই ঘটনা ঘটে।
এদিকে, বারে গোলাগুলি ও হতাহতের ঘটনায় একজন সন্দেহভাজনকে হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছে ফ্রান্সের পুলিশ। মঙ্গলবার (১৯ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়েছে, প্যারিসে সোমবার রাতে একজন বন্দুকধারী গুলি চালিয়ে একজনকে হত্যা করেছে এবং আরও চারজনকে আহত করেছে। এ ঘটনায় এক সন্দেহভাজনকে হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
উত্তর-পূর্ব প্যারিসের পুলিশ জানিয়েছে, সোমবার রাতে দুই ব্যক্তি একটি গাড়ি থেকে নামার পর বারের টেরেসে (ছাদে) বসে থাকা ব্যক্তিদের ওপর গুলিবর্ষণ শুরু করে।
এদিকে, বন্দুক হামলার ঘটনায় দ্বিতীয় সন্দেহভাজন পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় মেয়র ফ্রাঁসোয়া ভগলিন বলেছেন, একটি সিসা ক্যাফেতে গোলাগুলির এ ঘটনা ঘটে। সেখানকার গ্রাহকরা সন্দেহভাজনদের একজনকে আটক করতে সক্ষম হন।
জামান / জামান
‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’
শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?
আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী
ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট
ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড
হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর
যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র
ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী
‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে