বরযাত্রীবাহী নৌকাডুবিতে পাকিস্তানে নিহত ২০
পাকিস্তানের পূর্ব পাঞ্জাবে ইন্দুস নদীতে বরযাত্রীবাহী একটি নৌকাডুবে নারী-শিশুসহ ২০ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ জুলাই) এ ঘটনা ঘটে।নৌকাটিতে ১০০ জনের মতো যাত্রী ছিলেন বলে জানা গেছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছে।
সরকারের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে সাদিকাবাদ জেলায়। এটি পাঞ্জাবের প্রধান শহর মুলতানের প্রায় ৩৫০ কিলোমিটার (২১০ মাইল) দক্ষিণে অবস্থিত।
সেলিম অ্যাসি নামে ওই কর্মকর্তা জানিয়েছেন, বরসহ অন্তত ৬৫ জনকে উদ্ধার করা হয়েছে এবং শিশুসহ প্রায় দুই ডজন মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, নৌকায় ৯০ থেকে ১০০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলেও জানান তিনি। তবে নৌকাটিতে উপচেপড়া ভিড় ছিল। তিনি আরও জানান, নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।
এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। কর্তৃপক্ষকে এখনো নিখোঁজ যাত্রীদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন তিনি।
পাকিস্তানে প্রায়ই নৌকাডুবির ঘটনা ঘটে। নদী ও হ্রদে পণ্য ও মানুষ পরিবহনের জন্য কাঠের নৌকা ব্যবহার করা হয় এ অঞ্চলে। এসব নৌকায় লাইফ জ্যাকেটের ব্যবস্থা থাকে না।
জামান / জামান
‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’
শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?
আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী
ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট
ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড
হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর
যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র
ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী
‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে