ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

ইউরোপকে গ্যাস সরবরাহের নিশ্চয়তা দিচ্ছে না রাশিয়ার গ্যাজপ্রম


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৯-৭-২০২২ দুপুর ১১:৪৩

রাশিয়ার গ্যাস উত্তোলন ও বিতরণকারী সরকারি প্রতিষ্ঠান গাজপ্রম ইউরোপের ক্রেতাদের সাফ জানিয়ে দিয়েছে তারা ‘বিশেষ’ কারণে গ্যাস সরবরাহের নিশ্চয়তা দিতে পারছে না। ধারণা করা হচ্ছে, ইউক্রেন আগ্রাসনের কারণে রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার জন্যই এমন প্রতিশোধ। যদিও গ্যাজপ্রমের তরফে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

জার্মানির রাশিয়ান গ্যাসের বৃহত্তম আমদানিকারক ইউনিপার নিশ্চিত করেছে, তারা এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছে। এটি আনুষ্ঠানিকভাবে অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেছে তারা। প্রতিষ্ঠানটি চিঠিটি শেয়ার না করলেও একটি বাণিজ্যিক সূত্রে জানা গেছে, বিষয়টি স্পর্শকাতর হওয়ায় প্রকাশ করা যাচ্ছে না। ওই সূত্র আরো জানিয়েছে, নর্ড স্ট্রিম ওয়ান পাইপলাইনের মাধ্যমে সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে।

গ্যাস সরবরাহের এই রুট বর্তমানে পরিকল্পিতভাবে বার্ষিক রক্ষণাবেক্ষণের মধ্যদিয়ে চলছে যা, বৃহস্পতিবার শেষ হওয়ার কথা। তবে জার্মানিতে অনেকেই আশঙ্কা করছেন, গ্যাস প্রবাহ শুরু হবে না।

ইউরোপের আশঙ্কা, ইউক্রেনের যুদ্ধের জন্য রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার প্রতিশোধ নিতে মস্কো পাইপলাইনটি স্থগিত রাখতে পারে। ফলে জ্বালানি সংকটকে বাড়িয়ে তুলবে এটি, যা এই অঞ্চলকে মন্দার ঝুঁকিতে ফেলবে।

রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহের অপারেটর কোম্পানি নর্ড স্ট্রিম এজি এর আগে গত ১৪ জুন এই পাইপলাইন দিয়ে ৪০ শতাংশ সরবরাহ বন্ধ রাখে। গ্যাস সরবরাহ বন্ধ করার আগে সব অংশীদার এ বিষয়ে একমতও হয়েছে।

গত মাসে কানাডা থেকে মেরামত করা টারবাইন সঠিক সময়ে ফেরত না আসায় এক দফা চ্যালেঞ্জের মুখে পড়ে রাশিয়ার সবচেয়ে বড় জ্বালানি প্রতিষ্ঠানটি। এ কারণে পাইপলাইনের মাধ্যমে জার্মানিতে সরবরাহ করা গ্যাসের পরিমাণ ৪০ শতাংশ কমিয়ে আনে তারা।

রাশিয়ার গ্যাস উত্তলন ও বিতরণকারী সরকারি কোম্পানি গ্যাজপ্রমের একটি প্রকল্প নর্ড স্ট্রিম এজি পাইপলাইন। এ পাইপলাইনের মাধ্যমে বাল্টিক সাগরের তলদেশ দিয়ে জার্মানিতে গ্যাস সরবরাহ করে রাশিয়া। পরে জার্মানির কাছ থেকে ওই গ্যাস ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে পাঠানো হয়। ২০০৫ সালের ৩০ নভেম্বরে চালু হয় প্রকল্পটি।

জামান / জামান

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি