ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

শ্রীমঙ্গলে ৩ দিন পর প্রবাসী নারীর মৃতদেহ উদ্ধার


তানভীর ইসলাম, শ্রীমঙ্গল photo তানভীর ইসলাম, শ্রীমঙ্গল
প্রকাশিত: ১৯-৭-২০২২ দুপুর ১১:৫৭

মৌলভীবাজারে আকলিমা বেগম (২৬) নামে কাতার প্রবাসী এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে তার স্বামী পারভেজ মিয়া পলাতক। সোমবার (১৮ জুলাই) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের মাধবপাশা গ্রামের নিজ ঘর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন।

আকলিমা মাধবপাশা গ্রামের আবুল কাশেমের মেয়ে। তার স্বামী পারভেজ চাঁদপুর জেলার কচুয়া উপজেলার চকরা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। তাদের চার বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

নিহত আকলিমা বেগমের চাচাতো ভাই রুবেল মিয়া জানান, আকলিমা ও পারভেজ দুজনেই সৌদি আরবে চাকরি করতেন। সেখানে চাকরির সুবাদে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে চার বছর আগে সৌদি আরবে তাদের বিয়ে হয়। পরে সৌদি আরব থেকে দেশে চলে আসেন তারা। কিছুদিন দেশে থাকার পর স্বামী পারভেজকে বাড়িতে রেখে আকলিমা কাতার চলে যান। সেখানে ১৮ মাস চাকরি করে গত ১৫ জুলাই দেশে ফেরেন তিনি। আকলিমা দেশে আসার পর থেকে কাতার থেকে পাঠানো টাকার হিসাব চান স্বামীর কাছে। পারভেজ সব টাকা খরচ করে ফেলেছেন বলে আকলিমাকে জানান। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ সৃষ্টি হয়। গত রোববার রাতেও তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়।

আকলিমার প্রতিবেশী আলমগীর মিয়া জানান, দুপুরে শ্রীমঙ্গলের বাড়িতে আকলিমার মা সকালে এসে দেখেন তাদের ঘরের দরজায় তালা। পরে তালা ভেঙে ঘরে ঢুকে দেখতে পান মেঝেতে আকলিমার লাশ পড়ে আছে। তখন মায়ের চিৎকারে লোকজন জড়ো হন। পরে থানায় খবর দেয়া হয়।

পরিদর্শক হুমায়ুন কবির জানান, স্থানীয়দের কাছ থেকে জানতে পারি, রাতে স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা ও মারামারি হয়েছে। নিহত আকলিমার গলায় জমাট রক্তের দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

এমএসএম / জামান

বিএল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ৩০ অক্টোবর

তরুণ কলাম লেখক ফোরাম তিতুমীর কলেজ শাখার নেতৃত্বে আনোয়ার ও বাঁধন

পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার

'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত