ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

প্রাণনাশের হুমকি ,শিক্ষিকার সংবাদ সম্মেলন


আল নোমান শান্ত, দুর্গাপুর photo আল নোমান শান্ত, দুর্গাপুর
প্রকাশিত: ১৯-৭-২০২২ দুপুর ২:১৬

নেত্রকোনার দুর্গাপুরে বসতবাড়ি দখলের চেষ্টা,ভাংচুর নালিকা মেয়ে সন্তান কে উত্যক্ত করা ও শিক্ষিকাকে প্রাণনাশের হুমকি। এ  অভিযোগে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে লিখিত বক্তব্য পাঠ করেন বনগাঁও রেজিঃ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষিকা মোছাঃ রোকিয়া আক্তার খাতুন। লিখিত বক্তব্যে তিনি বলেন,আমি দুর্গাপুর পৌরশহরের দক্ষিণপাড়া ব্রীজ সংলগ্ন প্রায় ২০ বছর যাবৎ বাসাবাড়ি নির্মান করিয়া বসবাস করিয়া আসিতেছি। ইতিমধ্যে আমার নিকটতম প্রতিবেশী গিয়াসউদ্দিন এবং শাহজাহান ৪/৫ বছর যাবৎ ঘরবাড়ি নির্মাণ করিয়াই আমার জায়গায় দখলের চেষ্টা চালাচ্ছেন। আমার জায়গার গাছ বৃক্ষ জোর করিয়া কেটে রাস্তা বানিয়ে নেয়। গিয়াসউদ্দিন এবং শাজাহান সহ বেশ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে খুন করার চেষ্টা চালাই এবং আমার বাড়ির বেড়া ভাংচুর করে। পরে আমার স্বামী পেছন দরজা দিয়ে আমার মেয়েকে নিয়ে পালিয়ে প্রথমে কমিশনার পরে থানায় যাইয়া অভিযোগ দায়ের করি। এরপর গত ২৮/০৫/২০২২ ইং তারিখে সকাল অনুমান ৬:৩০ ঘটিকার দিকে আমার বাসার সামনে আমাকে একা পাইয়া মারধর করে এবং গালিগালাজ টানা হেচড়া সহ শ্লীলতাহানি ঘটানোর পর আমার স্বামী ৯৯৯ নাম্বারে কল করার পর দুর্গাপুর থানা থেকে এস.আই হান্নান ও আরেকজন কনস্টেবল আসিয়া প্রথমেই আমাদের সাথে খারাপ আচরন শুরু করে এবং বলে থানাকে বাড়ীতে নিয়া রাখেন, কেন ৯৯৯ এ কল দিলেন ? এরপর থানায় মামলা করতে গেলে আমার আসল কথা বাদ দিয়া তাদের মতো করে অভিযোগ লেখার পর আমার স্বাক্ষর নিয়া নেয়। পরে দুইদিন পর অপারগ হইয়া অতিরিক্ত পুলিশ সুপারের কাছে যাইয়া পুনরায় আরো একটি অভিযোগ দায়ের করি। এরপর জুন মাসের ১৫ তারিখে আমাকে এস, আই হান্নান ফোন করে সন্ধ্যার পর থানায় যেতে বলেন। পরে থানায় যাই। তখন তদন্ত অফিসার এবং এস, আই হান্নান আমাকে ঐ মামলার মীমাংসার কথা বলে, না হয় বিবাদীগনও আমার উপর মামলা করবে এবং ঐ মামলাও তারা কোর্টে দিয়া দিবে বলিয়া হুমকি দেয়। এরপর গতকাল ১৭/০৭/২০২২ ইং রোজ রবিবার বেলা অনুমান ১:৩০ ঘটিকার সময় দুর্গাপুর থানার এস, আই সাদেক এবং এস, আই সুভাশিস গাঙ্গুলী আসিয়া বিবাদীদের পক্ষে অবস্থান নিয়া আমাদেরকে হুমকী দিয়া বলে যে, আপনার জায়গা কতটুকু ওদের জায়গা পিলার উপরাইয়া ওদেরকে জায়গা বুঝাইয়া দিবে বলিয়া বকাবকি করে (বকাবকির ভিডিও করার সময়) আমার স্বামীর হাত থেকে মোবাইল ফোনটা নিয়া প্রয়োজনীয় সমস্ত ভিডিও ডিলিট করিয়া দেয় এস.আই সুভাশিস। পুলিশের এমন আচরন আমাদেরকে ভাবিয়ে তুলেছে আমরা এখানে বসবাস করতে পারবো কিনা? আমার মনে হয় মোটা অংকের অর্থের বিনিময়ে দুর্গাপুর থানার এসআই হান্নান ও সুভাশিস আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমি এবং আমার স্বামী  ছোট একটি মেয়ে সন্তান নিয়া এইখানে একা থাকি। বিভিন্ন সময় বিভিন্নভাবে ওরা আমাকে এবং আমার স্বামী সন্তানদের হত্যার চেষ্টা চালাই। এমতাবস্থায় আমি আমার পরিবারের জীবনের নিরাপত্তা চাই  আমরা শান্তি চাই, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে বিষয়ে প্রশাসন ও সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। 


সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামিলীগ এর সহ-সভাপতি উসমান গনি তালুকদার ,অবসর প্রাপ্ত শিক্ষক তাজুল ইসলাম, শিক্ষিকা রোকসানা খাতুন, ভুক্তভোগী শিক্ষিকার স্বামী সুলেমান কবির,রতন মিয়া প্রমুখ। 

এমএসএম / এমএসএম

কাপ্তাইয়ে অসুস্থ রোগীর পাশে দাঁড়ালেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার দেবতাছড়ি-রৈস্যাবিলি অঞ্চল কমিটি

বারহাট্টায় কাল্‌ব এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সলঙ্গায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবারও চলছে আল -আমীন সামিদুলের চোরাই সিন্ডিকেটসহ ইয়াবা ব্যবসা

মোহনগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তারে পুলিশের ‘গড়িমসি’

হাটিকুমরুলে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন

শেরপুরে ৩৩ হাজার ১০০ কেজি সরকারি চাল জব্দ: আটক ১

জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক পেলেন রাজারহাট উপজেলার সন্তান তাহসিন আবরার জারিফ

নাঙ্গলকোটে ব্র্যাক ও সেলফের উদ্যোগে কিশোরীদের মাঝে হাঁস মুরগী ও নদগ অর্থ বিতরণ

রায়গঞ্জে ছয় বছরেও চালু হয়নি ২৬ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্প, সেবা বঞ্চিত ৭'শ গ্রাহক

জুড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামী গ্রেফতার

সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ককে শোকজ

কুতুবদিয়া ‎ইউএনওর ইমামতিতে জুমার নামাজ, মুসল্লীদের মাঝে ইতিবাচক সাড়া

চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পর রোগীর মৃত্যু, তদন্তে জেলা স্বাস্থ্য বিভাগ